খেলোয়াড়দের ব্যবহার্য জার্সি, বল, ব্যাট কিংবা অন্যান্য সরঞ্জাম নিলামে ওঠা নতুন কিছু নই। বছরের পর বছর ধরেই এই প্রথা চলে আসছে। নিলামে উঠলে এসব সরঞ্জাম মোটা অংকের অর্থের বিনিময়ে কিনতেও পিছপা হননা ধনকুবের ভক্ত-সমর্থকরা। আর তা যদি হয় কোনো কিংবদন্তি খেলোয়াড়ের ব্যবহার্য জিনিস তাহলে তা নিজের সংগ্রহে নিতে রীতিমতো যুদ্ধে নেমে পড়ে তারা!এবার আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার একটি ছেঁড়া জার্সি নিলামে উঠছে। বলার অপেক্ষা রাখে না, এটিও চড়া মূল্যে বিক্রি হবে।১৯৮৪ সালে সান্তিয়াগো বার্নাব্যুতে সেই কুখ্যাত কোপা দেল রে’র ফাইনালে মারামারিতে ছিঁড়ে যাওয়া ম্যারাডোনার জার্সিটি এতদিন সংরক্ষিত ছিল। ৪০ বছর পর সেটি এবার উঠছে নিলামে।১৯৮৪ সালে কোপা দেল রে’র ফাইনালে অ্যাথলেটিকো বিলবাওয়ের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। সেই ম্যাচে ১-০ গোল ব্যবধানে হেরে যায় কাতালানরা। তবে এ ম্যাচটিতে স্মরণীয় হয়ে আছে শেষ মুহূর্তের ভয়াবহ মারামারি। এসময় সান্তিয়াগো বার্নাব্যুত যেন পরিণত হয়েছিল রণক্ষেত্রে। ম্যারাডোনা প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এসময়  ম্যারাডোনার জার্সিটি ছিঁড়ে গিয়েছিল। ঘটনাবহুল ম্যাচ শেষে বার্সেলোনার এক লন্ড্রি কর্মী ছেঁড়া জার্সিটি তুলে রাখেন স্মৃতিচিহ্ন হিসেবে। পরে এটি তিনি উপহার দেন এক বন্ধুকে, যিনি ছিলেন কাতালুনিয়ার একটি বারের মালিক। সেই ব্যক্তির কাছেই চার দশক ধরে সংরক্ষিত ছিল এই ঐতিহাসিক জার্সি। এবার সেই ব্যক্তির পরিবার জার্সিটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে।ম্যারাডোনার জার্সিটির গলার অংশ ছেঁড়া, কাপড়ে রয়েছে আঁচড় ও কাটা দাগ। এগুলোই যেন বলে দেয় এর আসল ইতিহাস। নিলাম প্রতিষ্ঠান ‘ম্যাচ ডে ফুটবল অকশনস’ জানায়, ‘আমরা সাধারণত ক্ষতিগ্রস্ত জার্সি নিলামে তুলি না, তবে এটি শুধুই একটি জার্সি নয়, বরং ম্যারাডোনার ক্যারিয়ারের এক মোড় ঘোরানো ঘটনার সাক্ষী।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবরুদ্ধ গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ইসরায়েল: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
অবরুদ্ধ গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ইসরায়েল: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

ফিলিস্তিনের গাজায় ত্রাণ সহায়তা আটকে দিয়ে ইসরায়েল ‘স্পষ্টভাবেই’ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।রোববার (২৭ জুলাই) Read more

টঙ্গিবাড়ীতে নদীভাঙন ঠেকাতে বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন
টঙ্গিবাড়ীতে নদীভাঙন ঠেকাতে বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে ইছামতির নদীর ভাঙন থেকে রক্ষায় বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা Read more

মাগুরায় প্রেমের সম্পর্কের জেরে সংঘর্ষের ঘটনায় আহত পাঁচ
মাগুরায় প্রেমের সম্পর্কের জেরে সংঘর্ষের ঘটনায় আহত পাঁচ

মাগুরা সদর উপজেলার আঠারোখাদা গ্রামে প্রেমের সম্পর্কের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে এই সংঘর্ষের কারণে Read more

রাতে দেখা যাবে ‘ব্লাড মুন’ ও দুই উজ্জ্বল গ্রহ
রাতে দেখা যাবে ‘ব্লাড মুন’ ও দুই উজ্জ্বল গ্রহ

আজ রাতেই আকাশে দেখা যাবে এক অনন্য মহাজাগতিক দৃশ্য। পূর্ণিমার চাঁদে পড়বে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, আর সেই মুহূর্তে রক্তিম চাঁদের আশপাশে Read more

বিয়ের অনুষ্ঠানে বরকে অকটেন উপহার
বিয়ের অনুষ্ঠানে বরকে অকটেন উপহার

সম্প্রতি দেশজুড়ে জ্বালানি তেলের সরবরাহে টানাপোড়েন দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে ঠাকুরগাঁওয়েও। জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে মিলছে না তেল। দৈনিক Read more

দুর্গোৎসবে টানা ৬ দিন বেনাপোল-পেট্রাপোলে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
দুর্গোৎসবে টানা ৬ দিন বেনাপোল-পেট্রাপোলে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

ভারতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিনের ছুটির ফাঁদে পড়ছে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর। এসময় ভারতের পেট্রাপোল বন্দরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন