জেলার সদর উপজেলার শিয়ালকোলে ইউনিয়নে রাতের অন্ধকারে মনজুরুল আলম (৩৪) নামে এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) ভোরে শিয়ালকোল ইউনিয়নের ক্ষুদ্র শিয়ালকোল গ্রামে রাস্তার পাশে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মনজুরুল আলম সদর উপজেলার বহুলী ইউনিয়নের সড়াইচন্ডী গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, রাতের অন্ধকারে কোনো এক সময় মনজুরুল আলম নামে এক যুবককে কুপিয়ে ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা। ভোরে স্থানীয়রা রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখে। এসআই আরও বলেন, হত্যার কারণ ও রহস্য উদঘাটন করার জন্য পিবিআইকে খবর দেওয়া হয়েছে। লাশের পাশ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা চিহ্নিত করার কাজ চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে এক রঞ্জনা রায় (২৭) নামে গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর গ্রামে এ Read more

শহিদুল আলমকে মুক্ত করার চেষ্টা চলছে: প্রেস উইং
শহিদুল আলমকে মুক্ত করার চেষ্টা চলছে: প্রেস উইং

দখলদার ইসরায়েলি কারাগারে আটক আলোকচিত্রী শহিদুল আলমকে মুক্ত করতে তুরস্কের সহায়তায় কূটনৈতিক প্রচেষ্টা চলছে। তুর্কি কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, আজই Read more

সরকার নাটকের মাধ্যমে জনগণকে অন্যদিকে বিভ্রান্ত করছে: সেলিনা রহমান
সরকার নাটকের মাধ্যমে জনগণকে অন্যদিকে বিভ্রান্ত করছে: সেলিনা রহমান

'সরকার নাটকের মাধ্যমে জনগণকে অন্যদিকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি Read more

দগ্ধদের এই মুহূর্তে বিদেশ নেওয়ার পরিকল্পনা নেই: বার্ন পরিচালক
দগ্ধদের এই মুহূর্তে বিদেশ নেওয়ার পরিকল্পনা নেই: বার্ন পরিচালক

ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের এই মুহূর্তে বিদেশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই। বর্তমানে ৪৪ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি Read more

কেন্দ্রীয় কারাগারে বন্দিদের ঈদ জামাত অনুষ্ঠিত
কেন্দ্রীয় কারাগারে বন্দিদের ঈদ জামাত অনুষ্ঠিত

ঢাকা কেন্দ্রীয় কারাগারে পবিত্র ঈদুল আজহার তিনটি জামাত শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।নিবার সকাল ৭টায় কারা কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রথম Read more

লাকী আপার পাঠশালা, গ্রামের আঙিনায় এক ‘স্বপ্নের আলো’
লাকী আপার পাঠশালা, গ্রামের আঙিনায় এক ‘স্বপ্নের আলো’

রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের প্রত্যন্ত একটি গ্রাম রহিমাপুর মোল্লাপাড়া। যেখানে চারদিকে সবুজ ক্ষেত-খামার, কাঁচা-পাকা রাস্তা আর দরিদ্র মানুষের নিত্যদিনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন