এএফসি এশিয়ান বাছাইয়ের ম্যাচে আজ হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে এ ম্যাচ। এর আগে ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। সেই হারের ক্ষত ভুলে এ ম্যাচে স্বাভাবিকভাবেই ঘুরে দাঁড়াতে চাইবে লাল-সবুজের প্রতিনিধিরা।  এশিয়ান কাপের মূল পর্বে খেলতে হলে এ ম্যাচ জেতার বিকল্প নেই হামজা-জামালদের কাছে। তাছাড়া আগামী ৪ অক্টোবর হংকংয়ে আবার অ্যাওয়ে ম্যাচ। এশিয়ান ফুটবলে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বাংলাদেশ খেলতে পারবে কি না, তা নির্ভর করছে দুটি ম্যাচের ওপর।দুই ম্যাচে একটি ড্র ও একটি পরাজয়ে মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের অবস্থান নাজুক। অন্যদিকে এক জয় ও এক ড্রয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপে সুবিধাজনক অবস্থানে আছে হংকং। ঢাকায় জয় পেলে তারা আরও এক ধাপ এগিয়ে যাবে এশিয়ান কাপের মূলপর্বে ওঠার পথে।এশিয়ান কাপে টিকে থাকার লড়াইয়ে আজকের ম্যাচটিই হতে পারে বাংলাদেশের টার্নিং পয়েন্ট। তাই এ ম্যাচটি ‘ডু অর ডাই’ হিসেবেই দেখছেন বাংলাদেশের অধিনায়ক অধিনায়ক জামাল ভূঁইয়া। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘বাঁচা-মরার লড়াই। এই ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। জয় ছাড়া কিছু ভাবছি না।’একই সুরে কথা বলেছেন কোচ হ্যাভিয়ের কাবরেরাও। তিনি বলেন, ‘ডু অর ডাই পরিস্থিতি হলেও আমরা লড়াই চালিয়ে যাব। তিন পয়েন্ট অর্জন করাই লক্ষ্য।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে আ. লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে আ. লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ মঙ্গলবার (২ Read more

গত ১৫ বছরের সাংবাদিকতা নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে: প্রেস সচিব
গত ১৫ বছরের সাংবাদিকতা নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে: প্রেস সচিব

বিগত সরকারের আমলে গত ১৫ বছরের সাংবাদিকতা নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।শনিবার (০৫ জুলাই) Read more

বরিশালে প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা
বরিশালে প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা

দুবাই প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন স্ত্রী আফরিন আক্তার দিপুমনি। ঘটনাটি ঘটেছে বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের মধ্য Read more

মির্জাপুরে অপারেশন অসম্পূর্ণ রেখে রেফার্ড করা প্রসূতির জ্ঞান ফিরেছে
মির্জাপুরে অপারেশন অসম্পূর্ণ রেখে রেফার্ড করা প্রসূতির জ্ঞান ফিরেছে

টাঙ্গাইলের মির্জাপুরে একটি বেসরকারি ক্লিনিকে অপারেশন সম্পন্ন না করে রেফার্ড করা সেই প্রসূতির জ্ঞান ফিরেছে। বুধবার (২৫ মার্চ) সকাল ৭টার Read more

How to Use the Melbet Free Spin Promo Code – Claim, Verify & Play on Any Device
How to Use the Melbet Free Spin Promo Code – Claim, Verify & Play on Any Device

What Is a Free Spin Promo Code?How to Claim Your Free Spins on MelbetStep‑by‑step registrationVerification and code entryUnderstanding Wagering Requirements Read more

ডাহুক নদী থেকে নিখোঁজের দুই দিন পর মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার
ডাহুক নদী থেকে নিখোঁজের দুই দিন পর মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নিখোঁজের দুই দিন পর ডাহুক নদী থেকে আলিয়া খাতুন (৬০) নামের এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন