বাংলাদেশ ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নাম ও লোগো ব্যবহার করে ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে ঋণ দেওয়ার ভুয়া প্রলোভন দেখাচ্ছে একটি প্রতারক চক্র। এ বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।গত মঙ্গলবার (৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এই সতর্কতা জারি করে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ব্যাংক’ ও ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিল’-এর নাম ও লোগো ব্যবহার করে https://dbbloan.com, https://bblloan.com ও https://www.bdloan71.com নামের কিছু ভুয়া ওয়েবসাইট ও অ্যাপ চালানো হচ্ছে। এসব প্ল্যাটফর্মের সঙ্গে বাংলাদেশ ব্যাংক বা আইএমএফ–এর কোনো সংশ্লিষ্টতা নেই।এই সব অ্যাপ ও ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের সময় ব্যবহারকারীর নাম, ঠিকানা, জন্ম তারিখ, মোবাইলফোন নম্বর, ই-মেইল ও জাতীয় পরিচয়পত্র নম্বরসহ নানা সংবেদনশীল তথ্য সংগ্রহ করা হচ্ছে। এতে করে সাধারণ মানুষ আর্থিক প্রতারণার শিকার হতে পারেন বা আইনি ঝুঁকিতে পড়তে পারেন।কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া জনসাধারণের কাছ থেকে ঋণ নেওয়া বা দেওয়ার উদ্দেশ্যে অনলাইন বা অফলাইন যেকোনো প্ল্যাটফর্ম পরিচালনা করা আইনত দণ্ডনীয়।পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ১৫(২) ধারা অনুযায়ী, এই ধরনের প্রতারণার জন্য কোনো ব্যক্তি সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড অথবা ৫০ লাখ টাকা অর্থদণ্ড, কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।সাধারণ জনগণকে এ ধরনের ভুয়া ওয়েবসাইট ও অ্যাপে কোনো ধরনের ব্যক্তিগত তথ্য প্রদান বা আর্থিক লেনদেন না করার জন্য পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ময়মনসিংহে ৪৭ বোতল বিদেশি মদসহ ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার
ময়মনসিংহে ৪৭ বোতল বিদেশি মদসহ ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় অভিযান চালিয়ে ৪৭ বোতল বিদেশি মদসহ ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাদের মধ্যে একজন উপজেলা ছাত্রদলের Read more

কালিহাতীতে ভ্রাম্যমান আদালতের অভিযান
কালিহাতীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় দুটি পোল্ট্রি ফিডের দোকানে  মঙ্গলবার ( ৬ মে )  দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২৫ হাজার Read more

সিরাজগঞ্জের বেলকুচিতে যুবদলের ৭ নেতাকে বহিষ্কার
সিরাজগঞ্জের বেলকুচিতে যুবদলের ৭ নেতাকে বহিষ্কার

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা, পৌর ও বিভিন্ন ওয়ার্ড যুবদলের ৭ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য Read more

বরিশালের ৬টি আসনে প্রার্থী দিলেন ইসলামী আন্দোলন
বরিশালের ৬টি আসনে প্রার্থী দিলেন ইসলামী আন্দোলন

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বরিশাল জেলার ৬টি আসনে প্রার্থীতা ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শরিফ আবুল Read more

সিরাজগঞ্জে শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্টের অভিযান
সিরাজগঞ্জে শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্টের অভিযান

জেলায় শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ।রোববার (৪ জানুয়ারি) জেলার সদর উপজেলার মালশাপাড়া এলাকায় এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন