৩০ সেপ্টেম্বর রাত দেড়টায় কক্সবাজারের উখিয়ার লেঙ্গুরবিলের একটি বসতবাড়িতে অভিযান চালায় উখিয়া থানার এসআই শের আলী। সেই সময় ওই ঘর থেকে ৬ কার্ড (৬০ হাজার) ইয়াবা সহ আবদুল আউয়ালকে আটক করা হয়। কিন্তু ভিন্ন ঘটনাস্থল দেখিয়ে মাত্র ৫ হাজার ইয়াবা সহ তাকে আদালতে পাঠানোয় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।আওয়ালের আত্মীয়-স্বজনদের দাবি, অভিযানস্থলও ‘পরিবর্তন’ করে দেখানো হয়েছে। তাকে বাড়ি থেকে আটক করা হলেও মামলায় লেখা আছে, টেকনাফ থেকে আসার সময় উখিয়া কৃষি ব্যাংকের নিচ থেকে আউয়ালকে ধরা হয়। অথচ তার বাড়ি সেই জায়গা থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, একদল সাদা পোশাকধারী লোক হঠাৎ করেই তার বাড়িতে ঢুকে পড়ে। তারা কাউকে কিছু বুঝে উঠতে না দিয়েই তাকে জোরপূর্বক বাইরে নিয়ে যায়। উপস্থিত স্থানীয়রা বিষয়টি দেখে আতঙ্কিত হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ওই দলটি তার সঙ্গে বাড়ি থেকে প্রায় ছয় কার্ড ইয়াবা নিয়ে যায়। তবে ঘটনাস্থলে কোনো সরকারি বাহিনীর উপস্থিতি বা অফিসিয়াল তল্লাশি সংক্রান্ত কাগজপত্র দেখা যায়নি, যা পুরো ঘটনাকে আরও রহস্যজনক করে তুলেছে।জব্দ তালিকায় দেখা যায়, সেখানে মাত্র পাঁচ হাজার ইয়াবার কথা উল্লেখ করা হয়েছে। অথচ স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের দাবি, উদ্ধার করা হয়েছিল প্রায় ৬০ হাজার ইয়াবা। শুধু তাই নয়, মাদক উদ্ধারের স্থানটিও ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করেছেন। আশ্চর্যের বিষয়, এত বড় মাদক উদ্ধারের পরও পুলিশ কোনো প্রেসবিজ্ঞপ্তি দেয়নি বা গণমাধ্যমকে অবহিত করেনি- যেখানে সাধারণত পাঁচশ পিস ইয়াবা উদ্ধার হলেও সাংবাদিকদের ডেকে প্রচার চালানো হয়। এই নীরবতা পুরো ঘটনাটিকে সন্দেহজনক করে তুলেছে।এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় স্থানীয় কয়েকজন যুবকের। তারা বলেন, ‘আমরা শুনেছি ৬০ হাজার ইয়াবাসহ আওয়ালকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। কিন্তু পরে মাত্র ৫ হাজার পিস ইয়াবা দেখিয়ে এসআই শের আলী তাকে আটক দেখায়। এতে এলাকায় হাস্যরসের সৃষ্টি হয়েছে।’স্থানীয়দের মতে, আওয়াল ছিলেন ইয়াবা সিন্ডিকেটের বাহক। প্রকৃত মালিক মরিচ্যা সিএনজি সমিতির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান জিকু ও তার সহযোগী কামাল উদ্দিন। সম্পর্কের সূত্রে আউয়াল আসলে জিকুর চাচা। পুলিশি অভিযানে এই চালান ধরা পড়ার পর জিকু পুলিশের সঙ্গে আঁতাত করে পুরো বিষয়টি আড়াল করার চেষ্টা করেন।স্থানীয়দের ধারণা, জিকু ও কামাল বহুদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছেন। সাম্প্রতিক টানাপোড়েনে জিকু নিজের চাচাকে বলি দিয়েছেন।ইয়াবাসহ আউয়াল আটক হওয়ার পর থেকে আনিসুর রহমান জিকু ও কামাল উদ্দিনের হঠাৎ উত্থান নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা। কামালের কোনো স্থায়ী পেশা না থাকলেও এখন তিনি কোর্টবাজার এলাকায় একাধিক জমির মালিক। অন্যদিকে, জিকুর মালিকানায় রয়েছে দুটি ট্রাক ও কয়েকটি সিএনজি। স্থানীয়দের অভিযোগ- ইয়াবা ব্যবসার টাকায় তারা গড়ে তুলেছেন কোটি টাকার সাম্রাজ্য।আব্দুল আউয়ালের স্ত্রী তৈয়বা বলেন, ‘ওইদিন রাত একটা বিশ মিনিটে ৫-৬ জন সাদা পোশাকধারী লোক আমার স্বামীকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। পরে জানতে পারি, তাকে ৫ হাজার ইয়াবাসহ কোর্টে পাঠানো হয়েছে। তবে জব্দকৃত ইয়াবার প্রকৃত পরিমাণ তার পরিবারের সিনিয়র সদস্যের সঙ্গে আলোচনা করে জানানো হবে।’আওয়ালের আত্মীয় আব্দুল হক বলেন, ‘তাকে বাড়ি থেকে ধরা হয়েছিল। কিন্তু পুলিশের এজাহারে তাকে টেকনাফ থেকে আসার সময় কৃষি ব্যাংকের নিচ থেকে আটক করেছে বলে মামলায় লেখা হয়েছে।’উখিয়ার ব্যবসায়ী জসিম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পুলিশ যদি উদ্ধার করা ইয়াবার চালান গায়েব করে, তাহলে বুঝতে হবে- মাদক উদ্ধারের ঘটনায় আসলে পুলিশেরই লাভ হয়েছে।’স্থানীয় সমাজকর্মীদের অভিযোগ, এসআই শের আলী থানায় যোগদানের পর থেকেই টাকার বিনিময়ে মামলা বানিজ্য, ইয়াবা গায়েব, ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছেন।উখিয়ার সংবাদকর্মী তারেক বলেন, ‘শের আলী এখন পুলিশের পোষাকে দানব হয়ে উঠেছেন। টাকা ছাড়া কোনো কাজই করেন না তিনি।’এ বিষয়ে জানতে চাইলে এসআই শের আলী বলেন, ‘৫ হাজার ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।’ তবে ৬০ হাজার ইয়াবার প্রশ্নে তিনি ক্ষিপ্ত হয়ে প্রতিবেদককে পাল্টা প্রশ্ন করেন, ‘আপনি কি ইয়াবা ব্যবসায়ী?’ এরপর তিনি প্রতিবেদককে অশ্রাব্য ভাষায় গালাগাল করে ফোন কেটে দেন।মাদক গায়েবের পক্ষেই অনেকটা সাফাই গেয়ে উখিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, ‘তার কাছ থেকে ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।’ তবে এ বিষয়ে কোনো প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়নি কেন- এই প্রশ্নে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ বলেন, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখছি। প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত-পাকিস্তান মহারণে আম্পায়ারের দায়িত্বে বাংলাদেশের মুকুল
ভারত-পাকিস্তান মহারণে আম্পায়ারের দায়িত্বে বাংলাদেশের মুকুল

আগামীকাল (৯ সেপ্টেম্বর) থেকে শুরু হবে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এবারের আসর। টুর্নামেন্টের Read more

মহাখালী হাসপাতালে হিটস্ট্রোক সেন্টার চালু
মহাখালী হাসপাতালে হিটস্ট্রোক সেন্টার চালু

চলমান তাপপ্রবাহের ঝুঁকি মোকাবিলায় হিট স্ট্রোকে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ডিএনসিসি ডেডিকেটেড কোভিড মহাখালী হাসপাতালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে Read more

আগামীকাল কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা
আগামীকাল কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৪ দিনের সফরে আগামীকাল কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা দেবেন। সেখানে তিনি ‘আর্থনা সামিট-২০২৫’ -এ Read more

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আনোয়ারা রিপোর্টার্স ইউনিটির গভীর শোক
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আনোয়ারা রিপোর্টার্স ইউনিটির গভীর শোক

বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটেছে। বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ Read more

মাদুরোকে আটকের পর এবার কলম্বিয়ার প্রেসিডেন্টকে ট্রাম্পের হুঁশিয়ারি
মাদুরোকে আটকের পর এবার কলম্বিয়ার প্রেসিডেন্টকে ট্রাম্পের হুঁশিয়ারি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সামরিক অভিযানের মাধ্যমে আটকের পর এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে কড়া সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড Read more

আজ বিশ্ব দৃষ্টি দিবস
আজ বিশ্ব দৃষ্টি দিবস

আমাদের শরীরের স্পর্শকাতর ও অত্যন্ত মূল্যবান একটি অঙ্গ হলো চোখ। তাই সেই চোখের যত্ন নেওয়া দরকার। কখনও নিজেদের অজান্তে আবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন