পাঁচ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে ২ দিনের কর্মসূচির মধ্যে শুক্রবার (১০ অক্টোবর) গণমিছিল ও রোববার (১২ অক্টোবর) সব জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বুধবার (৮ অক্টোবর) এক বিবৃতিতে এসব কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা বরাবরই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত পরিবেশে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকার যদি জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা গণদাবি উপেক্ষা করে এবং তা বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে জনগণ তাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন আরও জোরদার করতে বাধ্য হবে।’তিনি বলেন, ‘দ্বিতীয় দফায় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১০ অক্টোবর রাজধানী ঢাকা মহানগরীসহ দেশের সকল বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর সকল জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করা হবে।’তিনি আরও বলেন, ‘দুই কর্মসূচি ব্যাপকভাবে সফল করে জুলাই জাতীয় সনদের আলোকে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫-দফা গণদাবি বাস্তবায়নে সরকারকে বাধ্য করার জন্য সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চিকিৎসককে হেনস্তার প্রতিবাদ করায় নারীকে মারধর বিএনপি নেতার
চিকিৎসককে হেনস্তার প্রতিবাদ করায় নারীকে মারধর বিএনপি নেতার

বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. প্লাবন হালদারের চিকিৎসা মনঃভূত না হওয়ায় হেনস্তা করেছে উপজেলা বিএনপির এক Read more

ফের ৩ দিনের লম্বা ছুটিতে চাকরিজীবীরা
ফের ৩ দিনের লম্বা ছুটিতে চাকরিজীবীরা

পবিত্র ঈদুল ফিতরের ছুটির রেশ কাটতে না কাটতেই আবারও ৩ দিনের ছুটিতে সরকারি চাকরিজীবীরা। এতে মাত্র কয়েকদিনের ব্যবধানে দীর্ঘ ছুটি Read more

ব্যাংকে ১৪ বছর চাকরি শেষে এখন ফুটপাতে করছেন ভিক্ষা
ব্যাংকে ১৪ বছর চাকরি শেষে এখন ফুটপাতে করছেন ভিক্ষা

ভারতের বেঙ্গালুরুর ব্যস্ত শহরের এক মোড়ে ছুটে চলা মানুষের ভিড়ের মাঝেই দেখা মিলল এক প্রাক্তন ব্যাংক কর্মীর। পাশে রাখা একটি Read more

চাঁদাবাজ, সেলফিবাজ, তেলবাজদের অভয়াশ্রম এনসিপিতে হবে না: হাসনাত আবদুল্লাহ
চাঁদাবাজ, সেলফিবাজ, তেলবাজদের অভয়াশ্রম এনসিপিতে হবে না: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা সবসময় চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি। কিন্তু দুঃখের বিষয়, একটি Read more

নীলফামারীতে ২২ মণ ওজনের ‘মন্টির’ দাম হাঁকানো হচ্ছে ৮ লক্ষ টাকা
নীলফামারীতে ২২ মণ ওজনের ‘মন্টির’ দাম হাঁকানো হচ্ছে ৮ লক্ষ টাকা

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে বিশাল আকৃতির এক ষাঁড় গরু, যার নাম 'মন্টি'। উপজেলার ধলা Read more

বেনাপোলে কলমবিরতি অব্যাহত, আমদানি-রপ্তানি স্বাভাবিক
বেনাপোলে কলমবিরতি অব্যাহত, আমদানি-রপ্তানি স্বাভাবিক

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে চতুর্থ দিনের মতো দেশের দ্বিতীয় বৃহত্তম রাজস্ব আদায়কারি প্রতিষ্ঠান বেনাপোল কাস্টমস হাউজে ‘কলম বিরতি’ পালিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন