ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রবাহমান খালে আড়াআড়ি বাঁধ দিয়ে মাছ শিকারের অপরাধে মাফুজার শেখ (৩৬) নামে এক যুবদল নেতাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (৮ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার বানা-পাঁচুড়িয়া খালের বানা ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান। এসময় অবৈধ বাঁধ নির্মাণের সঙ্গে সম্পৃক্ত থাকায় মাফুজার শেখকে এক বছরের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা তরুন বসু। আলফাডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক সুজন বিশ্বাসের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে সহায়তা করেন।দণ্ডপ্রাপ্ত মাফুজার শেখ উপজেলার দিঘলবানা গ্রামের মকছেদ শেখের ছেলে। তিনি বানা ইউনিয়ন যুবদল নেতা হিসেবে এলাকায় পরিচিত। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ বানা-পাঁচুড়িয়া খালে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে আড়াআড়িভাবে বাঁশের বাঁধ দিয়ে মাছ শিকার করে আসছিলো। পরে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে খালের এপাশ-ওপাশ জুড়ে বাঁশের বাঁধ অপসারণ করা হয়। এরপর অবৈধ বাঁধ নির্মাণের সঙ্গে সম্পৃক্ত থাকায় মাফুজার শেখকে ‘মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০’ এর ০৫(১) ধারা অনুসারে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জানতে চাইলে আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান বলেন, ‘প্রবাহমান বানা খালে অবৈধভাবে বাঁশের বাঁধ দিয়ে পানি ও মাছের স্বাভাবিক গতি নষ্ট করে এক শ্রেণির অসাধু ব্যক্তি মাছ শিকার করে আসছিলেন। পরে ওই এলাকায় অভিযান পরিচালনা করে বাঁধ অপসারণ করা হয়। সেইসঙ্গে বাঁধ নির্মাণের সঙ্গে জড়িত থাকায় একজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে মাদকসহ আটক ব্যক্তিকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ
গাজীপুরে মাদকসহ আটক ব্যক্তিকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ

গাজীপুর মহানগরীর কাশিমপুরের কাজী মার্কেট বাঘাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আলমগীর নামের এক ব্যক্তিকে আটক করে পরে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার Read more

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব: খসরু
ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব: খসরু

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব জানিয়ে বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের বিচার করবে বিচার বিভাগ, Read more

স্কুল ভর্তিতে থাকছে না লটারি: শিক্ষামন্ত্রী
স্কুল ভর্তিতে থাকছে না লটারি: শিক্ষামন্ত্রী

দেশের সরকারি-বেসরকারি স্কুলের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে আর লটারি পদ্ধতি থাকছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ Read more

এবার পুরো কাশ্মিরকেই নিজেদের ভূখণ্ড দাবি করল ভারত
এবার পুরো কাশ্মিরকেই নিজেদের ভূখণ্ড দাবি করল ভারত

এবার পুরো কাশ্মিরকেই নিজেদের ভূখণ্ড দাবি করল ভারত। পাকিস্তান কাশ্মির অবৈধভাবে দখল করে রেখেছে, তাদের এটি ছেড়ে দিতে হবে এবং Read more

ফুলবাড়ীতে বাবা-মায়ের সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা
ফুলবাড়ীতে বাবা-মায়ের সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় রশির ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার Read more

ফ্যাসিস্টদের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে: আলী রীয়াজ
ফ্যাসিস্টদের পলায়নে গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে: আলী রীয়াজ

জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শাসকের পলায়নের মাধ্যমে গণতন্ত্রের প্রাথমিক বিজয় নিশ্চিত হয়েছে। এখন বিজয়ের লক্ষ্য পূরণে সবার সম্মিলিত প্রচেষ্টায় অগ্রসর হতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন