মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম সিদরা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত হয়েছেন।বুধবার (০৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের বরাত দিয়ে জানা যায়, দুকুম এলাকায় মাছধরা শেষে ফেরার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয় এবং বাকিরা হাসপাতালে নেয়ার পথে প্রাণ হারান। বর্তমানে মরদেহগুলো দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতদের সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা। একসঙ্গে একই এলাকার ৭ প্রবাসীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।সারিকাইতের এক বাসিন্দা বলেন, একটা পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন কেউ কেউ। এই দুর্ঘটনার খবর সহ্য করা সত্যিই কঠিন।ওমানপ্রবাসী বাংলাদেশিরা জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় বাংলাদেশ দূতাবাসও বিষয়টি তদারকি করছে বলে জানা গেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে আওয়ামী স্টাইলে কোনো নির্বাচন হবে না: রফিকুল ইসলাম
দেশে আওয়ামী স্টাইলে কোনো নির্বাচন হবে না: রফিকুল ইসলাম

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, কোনো কোনো দল মনে করছেন তারা ক্ষমতায় এসে উনারা আওয়ামী Read more

নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে ইসি: সিইসি
নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে ইসি: সিইসি

নির্বাচন কমিশন (ইসি) জাতীয় সংসদ ভোটের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে। নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে ইসি। এ লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড Read more

ফটিকছড়ির ধুরং খাল থেকে নিখোঁজ নানি-নাতনির লাশ উদ্ধার
ফটিকছড়ির ধুরং খাল থেকে নিখোঁজ নানি-নাতনির লাশ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ির ধুরং খালে গোসল করতে নেমে নানি শাহানু বেগম (৪৫) ও নাতনি মুনতাহা (৮) নিখোঁজের চার ঘণ্টা পর নাতনির Read more

অ্যানথ্রাক্স কেন আতঙ্ক, সুস্থ থাকতে জানা জরুরি
অ্যানথ্রাক্স কেন আতঙ্ক, সুস্থ থাকতে জানা জরুরি

রংপুরের ৩টি উপজেলায় অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন মোট ১১ জন। আক্রান্তদের মধ্যে পীরগাছায় ৮, মিঠাপুকুরে ১ এবং কাউনিয়ায় ২ জনের অ্যানথ্রাক্স Read more

আশুলিয়ার আলোচিত যুবলীগ নেতা রাজন ভূঁইয়া গ্রেপ্তার
আশুলিয়ার আলোচিত যুবলীগ নেতা রাজন ভূঁইয়া গ্রেপ্তার

আশুলিয়ায় অভিযান চালিয়ে একাধিক ছাত্র-জনতার হত্যা মামলার আসামি যুবলীগ নেতা জলিল উদ্দীন ভূঁইয়া ওরফে রাজন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪ এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন