টি-টোয়েন্টিতে আফগানদের পাত্তাই দেয়নি বাংলাদেশ। এ ফরম্যাটে হোয়াইটওয়াশথ কর এবার য়ানডেতে মাঠে নামছে টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।বাংলাদেশের একাদশে ৩ পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিবের সাথে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন তানভীর ইসলাম। সাথে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তো স্পিন অলরাউন্ডার হিসেবে থাকছেনই।আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তিন ম্যাচই মাঠে গড়াবে আবুধাবিতে। সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াচ্ছে ৮ অক্টোবর, বাংলাদেশ সময় বিকাল ৬টায়, আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।একনজরে দু’দলের একাদশ বাংলাদেশের একাদশ : তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ।আফগানিস্তানের একাদশ : রহমানুউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সাদিকুল্লাহ আতেল, রহমত শাহ, হাসমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোতি, আল্লাহ গাজনফার ও বশির আহমেদ। 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাঙামাটিতে কাপ্তাই হ্রদে ফুল ভাসানোর মধ্য দিয়ে বৈসাবি শুরু
রাঙামাটিতে কাপ্তাই হ্রদে ফুল ভাসানোর মধ্য দিয়ে বৈসাবি শুরু

রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদের জলে ফুল ভাসানোর  মধ্য দিয়ে পাহাড়ের অন্যতম সামাজিক উৎসব বৈসাবি আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। পাহাড়ে  এই বৈসাবির  আনন্দ Read more

শিগগিরই জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন
শিগগিরই জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন

খুব শিগগিরই জাতীয় ঐকমত্য কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।রবিবার (০৫ Read more

গাংনীতে অবৈধভাবে বালু উত্তোলনে ক্ষতিগ্রস্ত সড়ক, নীরব প্রশাসন
গাংনীতে অবৈধভাবে বালু উত্তোলনে ক্ষতিগ্রস্ত সড়ক, নীরব প্রশাসন

মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে একটি প্রভাবশালী মহল। উপজেলার গোপালনগর গ্রামের লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় সড়কের পাশে সাবেক Read more

হার্ভার্ডের আরও ৬০ মিলিয়ন ডলারের অনুদান বাতিল করলো যুক্তরাষ্ট্র
হার্ভার্ডের আরও ৬০ মিলিয়ন ডলারের অনুদান বাতিল করলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আরও ৬০ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। বিশ্ববিদ্যালয়টিতে নাগরিক অধিকার রক্ষায় এই পদক্ষেপ নেওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন