ভারতে গত এক মাসে কাশির সিরাপ কোল্ডরিফ খেয়ে ১৭ শিশুর মৃত্যু হয়েছে। মৃত এই শিশুদের বয়স ১ থেক ৫ বছরের মধ্যে।শিশুদের কাশির সিরাপ তৈরিতে খুবই সীমিত মাত্রায় ডিয়েথিলিন গ্লাইকোল নামের এক প্রকার রাসায়নিক ব্যবহার করা হয়। সিরাপ তৈরির সময় যদি এটি নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ব্যবহার করা হয়, তাহলে সেই সিরাপ সেবনে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা থাকে।বৈজ্ঞানিক পরীক্ষাগারে যাচাইয়ের পর দেখা গেছে কোল্ডরিফ সিরাপে নির্ধারিত মাত্রার চেয়ে ৫০০ গুণ বেশি ডিয়েথিলেন গ্লাইকোল ব্যবহার করা হয়েছে।এ ব্যাপারে বিস্তারিত জানতে শ্রেসান ফার্মাসিউটিক্যালসের মালিক ও শীর্ষ নির্বাহী জি. রঙ্গনাথনের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিল রয়টার্স, তবে নম্বরটি বন্ধ পাওয়া গেছে। কোম্পানির সদর দপ্তর এবং কারখানা ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে। গত কয়েক দিন ধরে সেগুলোও বন্ধ আছে।ভারতের প্রচলতি আইনে কোনো ভারতীয় ওষুধ কোম্পানিকে তাদের পণ্য বাজারে ছাড়ার আগে সেসব পণ্যের প্রতিটি ব্যাচের ওষুধের মান পরীক্ষা করাতে কঠোরভাবে নির্দেশ দেওায়া হয়েছে। ২০২৩ সালে উজবেকিস্তান, ক্যামেরুন এবং গাম্বিয়ায় ভারতীয় কোম্পানির কফ সিরাপ সেবনের জেরে ১৪১ জন শিশুর মৃত্যুর পর বিদেশে রপ্তানির জন্য নির্ধারিত ওষুধগুলোর মান সরকার নির্ধারিত পরীক্ষাগারে যাচাইয়ের নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।শ্রেসান ফার্মাসিউটিক্যালস অবশ্য ওষুধ রপ্তানি করে না। এই কোম্পানির ওষুধ ভারতের স্থানীয় বাজারে বিক্রি হয়।এদিকে, ১ মাসে ১৭ শিশুর মৃত্যুর পর নড়েচড়ে বসেছে ভারতের কেন্দ্রীয় সরকার। দেশটির ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার প্রধান নির্বাহী রাজীব রঘুবংশী ইতোমধ্যে বাজারে সহজলভ্য শিশুদের কাশির সিরাপগুলোর ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে কিশোরী গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ১
নাটোরে কিশোরী গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

নাটোরের নলডাঙ্গা উপজেলায় এক কিশোরী (১৫) গণধর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার কাশোবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে।এই ঘটনায় রাতে ভুক্তভোগীর Read more

ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে হাসপাতালগুলোতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে দেশের সব সরকারি হাসপাতালের Read more

শার্শায় কুড়া মেশানো গো-খাদ্য বিক্রির অভিযোগ
শার্শায় কুড়া মেশানো গো-খাদ্য বিক্রির অভিযোগ

যশোরের শার্শায় ধানের কুড়া ও নিম্নমানের আটার সঙ্গে ভূষি মিশিয়ে গো-খাদ্য তৈরী করে বাজারজাত করার পাশাপাশি বিক্রির হিড়িক পড়েছে। এতে Read more

কানাডায় প্রতিবেশীর ক্যান্ডি চুরি করে ভাইরাল ভারতীয় নারী
কানাডায় প্রতিবেশীর ক্যান্ডি চুরি করে ভাইরাল ভারতীয় নারী

শিশুদের জন্য রাখা হ্যালোইনের ক্যান্ডি চুরি কর নিয়ে যাচ্ছেন এক নারী। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার জন্ম দেয়। Read more

কালিয়াকৈরে জাল টাকা তৈরির মেশিনসহ যুবক গ্রেপ্তার
কালিয়াকৈরে জাল টাকা তৈরির মেশিনসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈরে জাল টাকা তৈরির মেশিনসহ বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করেছে র‍্যাব। এ সময় একজনকে আটক করা হয়।সোমবার (০২ Read more

বৃষ্টিতে যেমন তাপমাত্রা থাকবে এসিতে
বৃষ্টিতে যেমন তাপমাত্রা থাকবে এসিতে

গ্রীষ্মের দাবদাহে এসি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ। বৃষ্টির দিনে আবহাওয়া সাধারণত ঠান্ডা ও আর্দ্র হয়ে থাকে। বৃষ্টির দিনে এসি ব্যবহার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন