নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নূর বাবু হত্যার ১৫ বছর পূর্ণ হলো আজ। ২০১০ সালের ৮ অক্টোবর সন্ত্রাসী হামলায় তিনি নিহত হন। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের দীর্ঘ ১৫ বছরেও জলজ্যান্ত ভিডিও প্রমান থাকার পরেও বিচারকাজ সম্পন্ন হয়নি, যা স্থানীয় মহলে ক্ষোভের জন্ম দিয়েছে।হত্যা মামলার দীর্ঘ তদন্ত শেষে ২০২১ সালের ২৯ জুন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নাটোর কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবদুল হাই সরকার অভিযোগপত্র দাখিল করেন। এর আগে থানা-পুলিশ, র‍্যাবসহ মোট ৯ জন তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত করেন।অভিযোগপত্রে বনপাড়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কে এম জাকির হোসেন, মাঝগাঁও আওয়ামী লীগের সাবেক সভাপতি খোকন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কে এম জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ মোট ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অপর আসামি বাদশা মিয়া তদন্ত চলাকালে মারা যাওয়ায় তাঁর নাম বাদ দেওয়া হয়। আসামিরা  আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত, তারপরও দিব্যি বাজারঘাটে ঘুরাঘুরি করতে দেখা যায়। মামলার আইনজীবী শরিফুল ইসলাম মুক্তা বলেন, ‘সিআইডি যে তদন্ত প্রতিবেদন দিয়েছে, তার বিরুদ্ধে আমরা নারাজির আবেদন দিয়েছিলাম। নাটোর আদালতে সেই আবেদন বাতিল হওয়ায় ঢাকা হাইকোর্টে আবেদন করেছি। সেখানে অপেক্ষমাণ রয়েছে।’মামলার বাদী ও নিহত ব্যক্তির স্ত্রী মহুয়া নূর কচি বলেন, ‘দীর্ঘদিন পর সিআইডি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ায় আমরা খুশি ছিলাম। কিন্তু তদন্ত প্রতিবেদনের বিষয়টি অসংলগ্ন হওয়ায় সন্তুষ্ট হতে পারিনি। তাই নারাজি দিয়েছিলাম।’উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাদের মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘একজন চেয়ারম্যানকে প্রকাশ্যে হত্যা করার পরও খুনিরা ঘুরে বেড়াচ্ছে। আমরা কি সভ্য সমাজে বসবাস করছি? এই হত্যার বিচার দ্রুত শেষ করে খুনিদের ফাঁসির দাবি জানাচ্ছি।’এদিকে নিহত সানাউল্লাহ নূর বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার (৮ অক্টোবর) বিকেলে বনপাড়া বাজারে শহীদ বাবু চত্বরে স্মরণসভার আয়োজন করা হয়েছে। বড়াইগ্রাম ও গুরুদাসপুরের জনসাধারণের ব্যানারে আয়োজিত সভায় সভাপতিত্ব করবেন তাঁর স্ত্রী মহুয়া নূর কচি। এতে প্রধান অতিথি থাকবেন জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান।২০১০ সালের ৮ অক্টোবর বড়াইগ্রাম উপজেলার বনপাড়া শহরে বিএনপির বিক্ষোভ কর্মসূচি ছিল। সেখানে জেলা বিএনপির তৎকালীন সভাপতি, সাবেক ভূমি প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদারের যোগদানের কথা ছিল। তাঁর পৌঁছানোর আগেই সানাউল্লাহ নূর বাবু মিছিল নিয়ে বনপাড়া বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালালে তিনি গুরুতর আহত হন। ওই দিন বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।ঘটনার পরদিন তাঁর স্ত্রী মহুয়া নূর কচি বাদী হয়ে বড়াইগ্রাম থানায় ২৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন এবং পরে আদালতে ৪৫ জনকে আসামি করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদ্রাসা বোর্ডের পাসের হার ৬৮.০৯
মাদ্রাসা বোর্ডের পাসের হার ৬৮.০৯

চলতি বছরের দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। এতে পাসের হার ৬৮.০৯ শতাংশ। দেশে এসএসসি ও সমমান পরীক্ষার Read more

ভাঙ্গুড়ায় টানা ছয় দিন পর সূর্যের দেখা, ঝলমলে রোদে জনজীবনে স্বস্তি
ভাঙ্গুড়ায় টানা ছয় দিন পর সূর্যের দেখা, ঝলমলে রোদে জনজীবনে স্বস্তি

টানা ছয় দিন পর সূর্যের দেখা মিলেছে পদ্মা-যমুনা নদীবেষ্টিত উত্তরের জেলা পাবনার ভাঙ্গুড়া উপজেলায়। সকাল সকাল ঝলমলে মিষ্টি রোদে কৃষকসহ Read more

ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত বেড়ে ৩৪
ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত বেড়ে ৩৪

ভারতে দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডি জেলার পাসামিলারাম শিল্প এলাকায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় Read more

আখ খেতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শাহীনের মৃত্যু
আখ খেতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শাহীনের মৃত্যু

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে আখ খেতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শাহিন (১৪) এক শিশুর নিহত হয়েছেন।নিহত শাহীন উপজেলার টেংগারচর ইউনিয়নের জহিরুল Read more

বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি
বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বেশকিছু সড়ক ব্যবহার না করে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য পরামর্শ দিয়েছে পুলিশ। Read more

সেফ এক্সিট ইস্যুতে নাহিদের কাছে তালিকা চাইলেন রিজভী
সেফ এক্সিট ইস্যুতে নাহিদের কাছে তালিকা চাইলেন রিজভী

উপদেষ্টাদের মধ্যে কারা দুর্নীতি করছে, অর্থপাচার করছে, কাদের ‘সেফ এক্সিট’ প্রয়োজন অনুভব করছেন, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে তাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন