বায়ুদূষণে বিশ্বের শহরের তালিকায় আজ অষ্টম স্থানে বাংলাদেশের রাজধানী শহর ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৪৫ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বুধবার সকাল ৯টায় বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি।আজ ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ১১ গুণ বেশি রয়েছে।  এ সময় ঢাকার চারটি এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এলাকাগুলো হল— কল্যাণপুর, মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকা, মিরপুর ৬ এর শিয়ালবাড়ি অফিসার্স কোয়ার্টার এলাকা এবং মাদানি সরণির বেজ এজওয়াটার। এছাড়া গোড়ান ও গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকায় বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আজ বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে মিসরের কায়রো। তালিকায় এর পরেই রয়েছে যথাক্রমে বাহারাইনের মানামা, ভারতের কলকাতা, পাকিস্তানের লাহোর, কাতারের দোহা, উগান্ডার কাম্পালা। শহরগুলোর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ম্যাক্রোঁর স্ত্রীকে ‘পুরুষ’ বলায় মামলা, ১০ জনের বিচার শুরু
ম্যাক্রোঁর স্ত্রীকে ‘পুরুষ’ বলায় মামলা, ১০ জনের বিচার শুরু

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁরে স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁকে সাইবার হয়রানির অভিযোগে আজ সোমবার প্যারিসে ১০ জনের বিরুদ্ধে বিচার শুরু হচ্ছে। গত Read more

ফ্লাইট বিপর্যয়ের মাশুল মওকুফ করবে সরকার : বাণিজ্য উপদেষ্টা
ফ্লাইট বিপর্যয়ের মাশুল মওকুফ করবে সরকার : বাণিজ্য উপদেষ্টা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই দিন ধরে যে ফ্লাইট বিপর্যয় হয়েছে, তার মাশুল সরকার মওকুফ Read more

দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক নান্দাইলের মেয়ে মিলি
দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক নান্দাইলের মেয়ে মিলি

ময়মনসিংহের নান্দাইলের কৃতি ফুটবলার মিলি আক্তার দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক হিসাবে পুরস্কার লাভ করেছেন। যুব পর্যায়ে দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক হিসাবে Read more

সোলেইমানির রক্তের বদলা নেওয়ার ঘোষণা দিলো ইরান
সোলেইমানির রক্তের বদলা নেওয়ার ঘোষণা দিলো ইরান

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তাদের বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলেইমানি হত্যাকাণ্ডের পর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।  আধা-সরকারি বার্তা Read more

অধিকাংশ ফৌজদারী অপরাধ জমি বিরোধে ঘটছে
অধিকাংশ ফৌজদারী অপরাধ জমি বিরোধে ঘটছে

দেওয়ানী ছাড়াও বর্তমানে ফৌজদারি যত অপরাধ সংগঠিত হচ্ছে, বেশিরভাগ জমি সংক্রান্ত বিরোধে। জমি বিরোধে প্রাণহানিও ঘটছে। এসবের প্রধান কারণ হচ্ছে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন