শিক্ষা খাতে ন্যায্য দাবিগুলোর সঙ্গে নীতিগতভাবে একমত বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি তিনি আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে ক্ষমতায় গেলে দেশের সামর্থ্য অনুযায়ী বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দাবি বাস্তবায়ন করা হবে।মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত শিক্ষক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেয়া বক্তৃতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ সমর্থন চান।আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষকরা বেশ কয়েকটি দাবি উত্থাপন করেন। এগুলো হলো- বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা, অবসর বয়স ৬৫ বছর নির্ধারণ, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ ও শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ।তারেক রহমান বলেন, ‘দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তুলতে হবে স্কুলপর্যায় থেকেই। আর সেখানে শিক্ষকরা বড় ভূমিকা পালন করতে পারেন।’তারেক রহমান বলেন, অতীতের ভালো দৃষ্টান্ত থেকে অভিজ্ঞতা অর্জন ও খারাপ দৃষ্টান্ত বর্জন করে দেশ গড়ার অঙ্গীকার করতে হবে। প্রভাবশালী রাষ্ট্র হিসাবে মেধা, মননে ও জ্ঞানে প্রতিষ্ঠিত হবে। জ্ঞানভিত্তিক সমাজ গড়তে হবে। রাষ্ট্র ও সমাজে শিক্ষকদের সম্মান নিশ্চিত করতে হলে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।এ সময় শিক্ষাখাতে সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন তারেক রহমান এবং সংস্কারে কমিশন করারও প্রতিশ্রুতি দেন।এছাড়াও রাষ্ট্রীয় অনুষ্ঠান—যেমন স্বাধীনতা ও বিজয় দিবসে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষক প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো বাধ্যতামূলক করার বিষয়ে উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি। প্রয়োজনে অধ্যাদেশ জারিরও ইঙ্গিত দেন বিএনপির এই নেতা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেপরোয়া মোটরসাইকেলের গতি কেড়ে নিলো প্রাণ
বেপরোয়া মোটরসাইকেলের গতি কেড়ে নিলো প্রাণ

বেপরোয়া গতিতে মোটরসাইকেল রেস দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হলো কলেজ ছাত্র সাকিব (১৯)।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে নাটোর-বগুড়া Read more

৭ ট্রিলিয়ন ডলারের হালাল অর্থনীতি খাতে অবস্থান দৃঢ় করতে চায় বাংলাদেশ
৭ ট্রিলিয়ন ডলারের হালাল অর্থনীতি খাতে অবস্থান দৃঢ় করতে চায় বাংলাদেশ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, হালাল Read more

শ্রীনগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
শ্রীনগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগরের আড়িয়াল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. সেলিম (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোররাতে উপজেলার Read more

নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর
নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলা, ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর

নোয়াখালীর মাইজদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়ার ঘটনা Read more

সুন্দরবনে অস্ত্রসহ ডাকাত বাহিনীর এক সহযোগী আটক
সুন্দরবনে অস্ত্রসহ ডাকাত বাহিনীর এক সহযোগী আটক

সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু করিম-শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড।মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া Read more

খালেদা জিয়াকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন টুকু
খালেদা জিয়াকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন টুকু

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগদানের আমন্ত্রণপত্র পৌঁছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন