‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’ নামে নতুন দুই টেলিভিশনের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি এই দুটি প্রতিষ্ঠানের অনুমোদন দেয় তথ্য মন্ত্রণালয়। জানা গেছে, গত ২৪ জুন ‘নেক্সট টিভি’র অনুমোদন দেওয়া হয়। এটি ‘৩৬ মিডিয়া লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের নামে অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এনসিপি নেতা আরিফুর রহমান তুহিন। অফিসের ঠিকানা পুরান ঢাকার গেন্ডারিয়ার করাতিটোলা লেন।আরিফুর রহমান তুহিন বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি একটি ইংরেজি দৈনিকের স্টাফ রিপোর্টার ছিলেন।অন্যদিকে, ‘লাইভ টিভি’ অনুমোদন পেয়েছে গত ১৪ জুলাই। এর মালিকানায় থাকা আরিফুর রহমানের প্রতিষ্ঠানের নাম ‘মিনার্ভা মিডিয়া লিমিটেড’। ঠিকানা ১৪৩ নম্বর সড়ক, গুলশান-১।আরিফুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে বছর ছয়েক আগে পড়াশোনা শেষ করেন। ছাত্রজীবনে তিনি একটি ইংরেজি দৈনিকের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ছিলেন। জাতীয় নাগরিক কমিটির সদস্য থাকলেও আরিফুর পরে এনসিপিতে যোগ দেননি।জানতে চাইলে আরিফুর রহমান বলেন, কাগজপত্র-সংক্রান্ত আরও কিছু কাজ বাকি। আশা করছি, আগামী বছর সম্প্রচারে যেতে পারব।কীভাবে বিনিয়োগের অর্থের সংস্থান হচ্ছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার সঙ্গে বিনিয়োগকারী রয়েছেন।এই দুই টিভি চ্যানেলের বাইরে একটি ইন্টারনেট প্রটোকল টেলিভিশনেরও (আইপি টিভি) অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। অনুমোদন পাওয়া আইপি টিভির নাম ‘চেঞ্জ টিভি প্রেস’। এর প্রতিষ্ঠাতা সাংবাদিক আমিরুল মোমেনীন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাড়ে ১৫ বছরে ২৮টি টেলিভিশন লাইসেন্স পেয়েছে। এসবের মালিকদের বেশিরভাগ সরকার-ঘনিষ্ঠ ব্যবসায়ী, সাংবাদিক ও রাজনীতিবিদ। তারাই এসব চ্যানেলের লাইসেন্স পেয়েছেন। সেই একই প্রক্রিয়ায় নতুন দুটি টিভির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার।নাম প্রকাশ না করার শর্তে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আগের প্রথা অনুযায়ী নতুন টিভির অনুমোদন দেওয়া হয়েছে। সুনির্দিষ্ট নীতিমালা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।প্রসঙ্গত, বর্তমানে দেশে অনুমোদিত ৫০টি বেসরকারি টিভি চ্যানেল রয়েছে। এর মধ্যে পূর্ণ সম্প্রচারে রয়েছে মাত্র ৩৬ প্রতিষ্ঠান। এ ছাড়া ১৪টি সম্প্রচারের অপেক্ষায় আছে। অনুমোদিত আইপি টিভি (ইন্টারনেট প্রটোকল টেলিভিশন) রয়েছে ১৫টি। টিভি চ্যানেলের আরও কিছু আবেদন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাবে বিএনপি অটল: মঈন খান
জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাবে বিএনপি অটল: মঈন খান

জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাবে বিএনপি অটল রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেতকিন। শনিবার (২৬ এপ্রিল) রোমের একটি হোটেলে তাদের মধ্যে সাক্ষাৎ Read more

ভোটকেন্দ্রে আনসার প্রথম প্রতিরক্ষা স্তর: আনসার মহাপরিচালক
ভোটকেন্দ্রে আনসার প্রথম প্রতিরক্ষা স্তর: আনসার মহাপরিচালক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) পূর্ণ প্রস্তুতি রয়েছে। বাহিনীর মহাপরিচালক (ডিজি) Read more

সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি গুঁড়িয়ে দিলো বিআইডব্লিউটিএ
সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি গুঁড়িয়ে দিলো বিআইডব্লিউটিএ

সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বুধবার (২০ আগস্ট) নসরুল হামিদের Read more

ফিলিস্তিনির একদিনে আরও ৬৯ প্রাণ কেড়ে নিল ইসরাইল
ফিলিস্তিনির একদিনে আরও ৬৯ প্রাণ কেড়ে নিল ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের হামলায় একদিনে আরও ৬৯ জন নিহত হয়েছেন। এছাড়া অনাহারে মারা গেছেন আরও তিনজন। এর মধ্যদিয়ে ইসরাইলের Read more

চলতি মাসে একাধিক তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা
চলতি মাসে একাধিক তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা

দেশজুড়ে চলছে শীতের দাপট। দেশের ১৫ অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থঅয় চলতি মাসে দেশে একাধিক তীব্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন