দেড় মাসের ব্যবধানে পাবনার ভাঙ্গুড়া উপজেলার বাজারে ছোট দানার মসুর ডালের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা। বর্তমান খুচরা বাজারে এক কেজি মসুর ডালের দাম ১৫৫ থেকে ১৬০ টাকা। এই দাম ছোট দানার, অর্থাৎ সরু মসুর ডালের। গত দেড় মাস আগে বাজার থেকে এই ডাল কেনা যেত ১৩৫ থেকে ১৪০ টাকায়। ফলে বিপাকে পড়েছেন ভোক্তারা।বুধবার (০৭ অক্টোবর) দুপুরে ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর ও ভাঙ্গুড়া বাজার ঘুরে এই তথ্য পাওয়া গেছে। মাসখানেক আগে এই ডাল কেনা গেছে ১৩৫ থেকে ১৪০ টাকায়। সে হিসেবে কেজিতে বেড়েছে ২০ টাকা।ভাঙ্গুড়া উপজেলার একাধিক খুচরা বাজারের বিক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, বাজারে সরু মসুর ডালের সরবরাহে কিছুটা ঘাটতি দেখা দিয়েছে। মসুর ডালের বড় অংশই আমদানি করা হয়। মসুর ডালের আমদানি আগের তুলনায় কিছুটা কমে গেছে। অন্যদিকে বাজারে সবজি ও মাছ–মাংসের মূল্যবৃদ্ধির কারণে ডালের চাহিদাও বেড়েছে। এসব কারণে দামও বাড়তি।এম জি এম সজল নামের একজন ক্রেতা বলেন, ‘কিছুদিন আগে থেকেই ডালের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। রমজানের আগেই দাম বেড়ে যাওয়া সুখবর নয়। কেন বাড়ছে, তা খুচরা বিক্রেতারা জানবে না এটাই স্বাভাবিক। বড় বড় ব্যবসায়ীরাই সিন্ডিকেটটা করছে বলে মনে করছি, তবে আমার এই তথ্য সঠিক নাও হতে পারে।’উপজেলার ভাঙ্গুড়া বাজারের মুদি দোকানি মো. শেখ ফরিদ জানান, ‘গত দুই মাসে ডাল আমদানির পরিমাণ কিছুটা কমেছে। অন্যদিকে সবজির দাম বেশি থাকার কারণে মসুর ডালের চাহিদা বেড়েছে। ফলে সরবরাহের একটা ঘাটতি রয়েছে বাজারে। এই ঘাটতির জায়গা থেকে দামটা বৃদ্ধি। সরবরাহ বাড়লে দাম আবার কমে আসবে।’এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল সময়ের কণ্ঠস্বরকে জানান, ‘ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। কেউ অযৌক্তিক দাম বাড়ালে তার বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
Beef Casino im Überblick: Angebote, Spielauswahl und sichere Nutzung
Beef Casino im Überblick: Angebote, Spielauswahl und sichere Nutzung

Ein Online-Casino lässt sich nicht allein an der Zahl seiner Spiele beurteilen. Entscheidend ist, wie verständlich die Bedingungen sind, ob Read more

বৃষ্টি এলেই সড়ক হয়ে যায় ‘পুকুর’!
বৃষ্টি এলেই সড়ক হয়ে যায় ‘পুকুর’!

সড়কে থইথই করছে পানি। পুকুর না সড়ক, দেখে বোঝার উপায় নেই। সামান্য বৃষ্টি হলেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়। জমে হাঁটু Read more

পত্রিকা: ‘রাজনৈতিক সংঘাতে দেশে এক লাখ ৫৯ হাজার মানুষ বাস্তুচ্যুত’
পত্রিকা: ‘রাজনৈতিক সংঘাতে দেশে এক লাখ ৫৯ হাজার মানুষ বাস্তুচ্যুত’

শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোতে অন্তর্বর্তী সরকার, আরপিও সংশোধন, রাজনৈতিক সংঘাত ও দলগুলোর মতপার্থক্য সংক্রান্ত নানা খবর গুরুত্ব পেয়েছে। এর Read more

মানিকগঞ্জে বন্ধুরাই ডেকে নিয়ে নির্মমভাবে খুন করে অটোরিকশা চালককে: পিবিআই
মানিকগঞ্জে বন্ধুরাই ডেকে নিয়ে নির্মমভাবে খুন করে অটোরিকশা চালককে: পিবিআই

মানিকগঞ্জের কালিগঙ্গা নদীতে উদ্দার হওয়া মাথাবিহীন লাশের হত্যা কান্ডের কাহিনী উন্মোচন করলেন মানিকগঞ্জ জেলা পিবিআই।নিহত রফিককে গাঁজা সেবনের কথা বলে Read more

কুয়াকাটায় রাখাইন সম্প্রদায়ের জলকেলি উৎসব শুরু
কুয়াকাটায় রাখাইন সম্প্রদায়ের জলকেলি উৎসব শুরু

রাখাইন বর্ষবরণ উপলক্ষে কুয়াকাটায় রাখাইনদের জলকেলি অথবা রাখাইন ভাষায় ‘সাংগ্রাই’ উৎসবটি শুরু হয়েছে।শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৩ টায় কেরানীপাড়া রাখাইন Read more

৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান
৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

উত্তর আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার ভোরে মাজার-ই-শরিফের কাছে এই ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন