নওগাঁর ধামইরহাট উপজেলায় নিতাই রবিদাস (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।মঙ্গলবার (০৭ অক্টোবর) সকাল ৭টায় উপজেলার ফতেপুর-চকগৌরী গ্রামীণ রাস্তার পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি উপজেলার আড়ানগর ইউনিয়নের সেননগর রবিদাস পাড়া এলাকার শ্রী বিনয় রবিদাসের ছেলে। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আড়ানগর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান।পরিবার ও ইউপি চেয়ারম্যান সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুরে নিহত নিতাই রবিদাস নিজ বাড়ি থেকে বের হন। পরে সন্ধ্যার পরে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। একপর্যায়ে অনেক খোঁজাখুঁজির পরে ফতেপুর-চকগৌরী রাস্তার পাশে মঙ্গলবার ভোরে মরদেহটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা থানা পুলিশকে অবগত করেন।নিহতের মাথায় মারাত্মক জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে মাথায় আঘাত করে হত্যা করেছেন।নিহত নিতাই রবিদাস ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির আওতায় প্রোগ্রাম ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করতেন। গত সেপ্টেম্বর থেকে সেই প্রকল্পের কাজের মেয়াদ শেষ হয়েছে বলে জানা গেছে।ধামইরহাট থানার ওসি ইমাম জাফর জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে আনেন। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিদেশগামী শিক্ষার্থীদের সুখবর দিলো অন্তর্বর্তী সরকার
বিদেশগামী শিক্ষার্থীদের সুখবর দিলো অন্তর্বর্তী সরকার

প্রতিবছর দেশের গণ্ডি পেরিয়ে হাজার হাজার শিক্ষার্থী বিদেশে পাড়ি জমান। কিন্তু সেখানে পড়াশোনা বা চাকরির জন্য শিক্ষাগত সনদ যাচাই করা Read more

গলাচিপায় ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
গলাচিপায় ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

পটুয়াখালীর গলাচিপায় যুবদল নেতা ও চরবিশ্বাস ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সিপন গাজীর ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে Read more

২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮৩ ফিলিস্তিনি, বাড়ছে দুর্ভিক্ষ
২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮৩ ফিলিস্তিনি, বাড়ছে দুর্ভিক্ষ

ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় আরও অন্তত ৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসা কর্মকর্তারা। এর Read more

আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াতের নেতা-কর্মীরা: রফিকুল ইসলাম
আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াতের নেতা-কর্মীরা: রফিকুল ইসলাম

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার Read more

চাচাতো ভাইয়ের হামলায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা বোনের
চাচাতো ভাইয়ের হামলায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা বোনের

কুমিল্লার বুড়িচংয়ে ময়লা (ব্যবহৃত পেম্পাস) ফেলা নিয়ে তুচ্ছ বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে দুই সন্তানের জননী ও অন্তঃসত্ত্বা এক নারী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন