তুরস্কে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।সোমবার (৬ অক্টোবর) সফর দেশে দেশে প্রত্যাবর্তন করেন বিমান বাহিনী প্রধান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান Commander, Turkish Air Force এর আমন্ত্রণে ১-৫ অক্টোবর তুরস্ক সফর করেন। সফরকালে, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান Commander, Turkish Air Force, তুরস্ক প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব এবং শীর্ষ পর্যায়ের অন্যান্য সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেন। এছাড়াও বিমান বাহিনী প্রধান Turkish Aerospace Industries সহ অন্যান্য সরকারি ও বেসরকারি সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারক প্রতিষ্ঠান পরিদর্শন করেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে। এর আগে গত ১ অক্টোবর (বুধবার) সরকারি সফরে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বিমান বাহিনী প্রধান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা মেনে নেবে রাশিয়া: ট্রাম্প
ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা মেনে নেবে রাশিয়া: ট্রাম্প

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের প্রতি Read more

চসিকে প্রমোশন বিতর্ক: ফেল করেও পদোন্নতি, পরে বাতিল
চসিকে প্রমোশন বিতর্ক: ফেল করেও পদোন্নতি, পরে বাতিল

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসনে সম্প্রতি একটি ঘটনায় তীব্র বিতর্ক ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে এক কর্মকর্তা Read more

গলাচিপায় ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
গলাচিপায় ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

পটুয়াখালীর গলাচিপায় যুবদল নেতা ও চরবিশ্বাস ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সিপন গাজীর ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে Read more

পাচারের অর্থ ফেরাতে যৌথ প্রচেষ্টা জোরদার করা হয়েছে: প্রেস সচিব
পাচারের অর্থ ফেরাতে যৌথ প্রচেষ্টা জোরদার করা হয়েছে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাজ্য সরকারের সঙ্গে যৌথ প্রচেষ্টা জোরদার করেছে Read more

অনুমতি ছাড়া এনআইডি সার্ভারে তথ্য খুঁজলে ব্যবস্থা নেবে ইসি
অনুমতি ছাড়া এনআইডি সার্ভারে তথ্য খুঁজলে ব্যবস্থা নেবে ইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারে সারা দেশের ভোটারদের তথ্য সংরক্ষিত। অনুমোদন ছাড়া এ সার্ভারে কোনো ব্যক্তির তথ্য খোঁজা হলে তার বা Read more

উখিয়ায় ৬ বছরেও ফোর মার্ডার মামলায় নেই অগ্রগতি
উখিয়ায় ৬ বছরেও ফোর মার্ডার মামলায় নেই অগ্রগতি

কক্সবাজারের উখিয়ার ইতিহাসে সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ডগুলোর একটি ছিল আলোচিত 'ফোর মার্ডার' ঘটনা। ২০১৯ সালে রাতে একসঙ্গে চারজনকে হত্যা করে দুষ্কৃতিকারীরা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন