বিশ্ব শিশু দিবসের দিনেই লক্ষ্মীপুরে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আন্ধারমানিক গ্রামে মাদকাসক্ত এক বাবা নিজের পাঁচ বছরের কন্যা সন্তানকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে।নিহত শিশুর নাম ফারিহা সুলতানা (৫)। অভিযুক্ত বাবার নাম ফারুক হোসেন, তিনি ওই গ্রামের কাদের মাঝির ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় হঠাৎ ক্ষিপ্ত হয়ে ফারুক ঘরে থাকা তার মেয়ে ফারিহাকে ধারালো দা দিয়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। খবর পেয়ে রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ফারুককে আটক করে।স্থানীয়রা জানান, ফারুক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সঙ্গে ঝগড়া করত। ঘটনার সময় সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল বলে ধারণা করা হচ্ছে।এ মর্মান্তিক ঘটনায় এলাকায় চরম শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পিআর পদ্ধতি চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা জামায়াতের
পিআর পদ্ধতি চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা জামায়াতের

জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে আনুপাতিক বা প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে ভোট চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।রবিবার Read more

বিসিবিতে এবার শর্ত লঙ্ঘনের বিশাল অভিযোগ
বিসিবিতে এবার শর্ত লঙ্ঘনের বিশাল অভিযোগ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে রিটার্নিং কমিশনের যাচাই-বাছাই প্রক্রিয়ায় বড় ধরনের ভুল ধরা পড়েছে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, অন্য কোনো জাতীয় Read more

মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুইগ্রুপের সংঘর্ষ, আহত ৫
মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুইগ্রুপের সংঘর্ষ, আহত ৫

মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুইপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত ১৫টি Read more

স্ক্যাবিস ভাইরাস প্রতিরোধে ডিআইইউ শিক্ষার্থীদের ব্যতিক্রমী ক্যাম্পেইন
স্ক্যাবিস ভাইরাস প্রতিরোধে ডিআইইউ শিক্ষার্থীদের ব্যতিক্রমী ক্যাম্পেইন

স্ক্যাবিস ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক ব্যতিক্রমধর্মী ক্যাম্পেইনের আয়োজন করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ব্যবসায় প্রশাসন বিভাগের পি-১০২ ব্যাচের Read more

বিসিসি’র নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে জাপা’র তাপসের মামলা
বিসিসি’র নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে জাপা’র তাপসের মামলা

২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে আদালতে মামলা করেছেন জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়োরকর বোচওয়ে। মঙ্গলবার (১০ জুন) লন্ডনের একটি হোটেলে এই সাক্ষাৎ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন