মাদাগাস্কারে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার পদত্যাগের দাবিতে টানা তৃতীয় সপ্তাহে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সোমবার রাজধানী আন্তানানারিভোসহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে স্লোগান দেন।আন্তানানারিভোতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে। বিক্ষোভকারীদের বড় অংশই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা প্রথমে পানি ও বিদ্যুতের ঘাটতির প্রতিবাদে আন্দোলন শুরু করলেও পরে তা সরকারের দুর্নীতি ও ব্যর্থতার বিরুদ্ধে বৃহত্তর বিক্ষোভে রূপ নেয়।সাম্প্রতিক বছরগুলোতে এটি দেশটির সবচেয়ে বড় গণআন্দোলন। কেনিয়া ও নেপালের তরুণ প্রজন্মের আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে মাদাগাস্কারের তরুণরাও রাস্তায় নেমেছে। ‘জেনারেশন জেড (জেন জি) নামে পরিচিত এই তরুণ আন্দোলনের মাধ্যমে দারিদ্র্য, বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে নিজেদের ক্ষোভ প্রকাশ করছে।মালাগাসি টেলিভিশন স্টেশনগুলো জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় টোলিয়ারা এবং উত্তরাঞ্চলীয় দিয়েগো সুয়ারেজ শহরেও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। গত সপ্তাহে প্রেসিডেন্ট রাজোয়েলিনা মন্ত্রিসভা ভেঙে দেন, কিন্তু তাতে আন্দোলন থামেনি। এখন বিক্ষোভকারীরা সরাসরি তার পদত্যাগ দাবি করছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন
রাজধানীতে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

ঢাকায় ঘন কুয়াশায় শীতের তীব্রতা আরও বেড়েছে। কোথাও কোথাও বইছে হিমেল বাতাস। রাতের শেষ প্রহর থেকেই কুয়াশার চাদরে ঢেকে যায় Read more

যশোরে ভ্যান উল্টে ব্যবসায়ীর মৃত্যু
যশোরে ভ্যান উল্টে ব্যবসায়ীর মৃত্যু

যশোরে মোটরচালিত ভ্যান উল্টে জাকির হোসেন (৫২) নামে এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) সদর উপজেলার চুড়ামনকাটির দাসপাড়া Read more

বেপরোয়া মোটরসাইকেলের গতি কেড়ে নিলো প্রাণ
বেপরোয়া মোটরসাইকেলের গতি কেড়ে নিলো প্রাণ

বেপরোয়া গতিতে মোটরসাইকেল রেস দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হলো কলেজ ছাত্র সাকিব (১৯)।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে নাটোর-বগুড়া Read more

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৫৭৯ জন
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৫৭৯ জন

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১৫৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো Read more

ভাঙ্গা সড়ক সংস্কার না করে নতুন সড়ক উপড়ে ফেলল ইঞ্জিনিয়ার
ভাঙ্গা সড়ক সংস্কার না করে নতুন সড়ক উপড়ে ফেলল ইঞ্জিনিয়ার

নোয়াখালীর সুবর্ণচরে এলজিইডি মন্ত্রণালয়ের বরাদ্দকৃত সড়ক সংস্কার না করে সম্পূর্ণ ভালো সড়ক উপড়ে ফেলার কারণে দুর্ভোগে পড়েছেন স্কুল-মাদ্রাসাগামী শত শত Read more

লন্ডনে সাকিবের জন্মদিন উদযাপনে আসিফ আকবর
লন্ডনে সাকিবের জন্মদিন উদযাপনে আসিফ আকবর

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের জন্মদিন উদযাপন করেছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। লন্ডনে কেক কেটে সাকিবের ৩৯তম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন