কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে বিশ্বজুড়ে তুমুল প্রতিযোগিতার মধ্যে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই তাদের বাজারমূল্যে নতুন রেকর্ড গড়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বর্তমান ও সাবেক কর্মীরা এক চুক্তির আওতায় প্রায় ৬ দশমিক ৬ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করেছেন। এর ফলে কোম্পানিটির পূর্ববর্তী ৩০০ বিলিয়ন ডলারের মূল্যায়ন থেকে ৫০০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এটি ওপেনএআই ব্যবহারকারীর সংখ্যা ও রাজস্ব বৃদ্ধির গতি তুলে ধরে।গত আগস্টেই এই শেয়ার বিক্রির বিষয়টি প্রথম প্রকাশ করে রয়টার্স। চুক্তির অংশ হিসেবে ওপেনএআইয়ের কর্মীরা তাঁদের শেয়ার বিক্রি করেছেন একাধিক বিনিয়োগকারী গোষ্ঠীর কাছে। বিনিয়োগকারীদের মধ্যে রয়েছেন—থ্রাইভ ক্যাপিটাল, সফটব্যাংক, ড্রাগোনিয়ার ইনভেস্টমেন্ট গ্রুপ, আবুধাবির এমজিএক্স এবং টি রো প্রাইস।সূত্র আরও জানিয়েছে, ওপেনএআই মোট ১০ বিলিয়ন ডলারের বেশি দামের শেয়ার সেকেন্ডারি মার্কেটে বিক্রির অনুমোদন দিয়েছিল। এর আগেও ওপেনএআইয়ের ৪০ বিলিয়ন ডলারের প্রাইমারি ফান্ডিং রাউন্ডে বিনিয়োগ করেছিল সফটব্যাংক। নতুন এই শেয়ার বিক্রিও তাদের আগের বিনিয়োগে যুক্ত হয়েছে।উল্লেখ্য, ওপেনএআই ২০২৫ সালের প্রথম ছয় মাসে প্রায় ৪ দশমিক ৩ বিলিয়ন ডলার আয় করেছে। এই আয় ২০২৪ সালের পুরো বছরের তুলনায় প্রায় ১৬ শতাংশ বেশি।বর্তমানে এআই প্রযুক্তি খাতে বিশ্বজুড়ে বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান প্রতিযোগিতায় লিপ্ত। কর্মীদের আকৃষ্ট করতে মোটা অঙ্কের বেতনের প্যাকেজ দেওয়া হচ্ছে। এমন প্রেক্ষাপটে সম্প্রতি স্কেল এআইতে বিলিয়ন ডলারের বিনিয়োগ করেছে মেটা। শুধু তাই নয়, প্রতিষ্ঠানটি স্কেল এআইয়ের ২৮ বছর বয়সী সিইও আলেক্সান্দ্র ওয়াংকে দলে টেনে এনে একটি নতুন ‘সুপার ইন্টেলিজেন্স ইউনিটের’ দায়িত্ব দিয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পঞ্চগড় সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশইন করেছে বিএসএফ
পঞ্চগড় সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশইন করেছে বিএসএফ

পঞ্চগড়ের দুই সীমান্ত দিয়ে আবারও পুশইনের ঘটনা ঘটেছে। এবার নারী-শিশুসহ ২৪ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের Read more

চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্টে নিরাপত্তা কর্মী নিহত
চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্টে নিরাপত্তা কর্মী নিহত

কর্মস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন কুমিল্লার চান্দিনার পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের নিরাপত্তাকর্মী মো. মনির হোসেন (৫৫)। রবিবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে Read more

ইরানে হামলার ইচ্ছা নেই: ডোনাল্ড ট্রাম্প
ইরানে হামলার ইচ্ছা নেই: ডোনাল্ড ট্রাম্প

ইরানে হামলার খায়েশ নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তেহরানকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) পাকিস্তানে নিযুক্ত Read more

ভারত থেকে অনুপ্রবেশের সময় বেনাপোল সীমান্তে ২ হিজড়া আটক
ভারত থেকে অনুপ্রবেশের সময় বেনাপোল সীমান্তে ২ হিজড়া আটক

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বাংলাদেশি দুই হিজরাকে আটক করেছে বিজিবি।শনিবার (১০ মে) Read more

জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে প্রেস সচিব
জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে প্রেস সচিব

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (১৯ জুলাই) Read more

দিনাজপুর–৫ ও ৬ আসনে একাধিক প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
দিনাজপুর–৫ ও ৬ আসনে একাধিক প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে দিনাজপুরের গুরুত্বপূর্ণ দুই আসন (দিনাজপুর-৫ ও ৬) থেকে দাখিলকৃত প্রবীণ ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন