ভারতের তেতুলবাড়িয়া বিএসএফ ক্যাম্পে আটক বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ।আজ সোমবার (৬ অক্টোবর) বিজিবির ৫ সদস্য ও বিএসএফের ৫ সদস্যের টিম পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয়।বাংলাদেশী নাগরিক মোর্শেদ মন্ডল (৫৫) যশোরের শার্শা থানার বাগআঁচড়া গ্রামের হায়দার মন্ডলের ছেলে।জানা গেছে, রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্তের ওপারে ভারতের তেতুলবাড়িয়া বিএসএফ ক্যাম্পে আটক হয় মোর্শেদ মন্ডল। তাকে ফিরিয়ে আনতে গোগা ক্যাম্পের সুবেদার মো. তরিকুল ইসলামের নেতৃত্বে ৫ সদস্য ও বিএসএফের তেতুলবাড়িয়া ক্যাম্পের এসি প্রবীণ চন্দ্রের নেতৃত্বে ৫ সদস্য টিমের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে আলোচনার মাধ্যমে মোর্শেদ মন্ডলকে জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই শেষে বিজিবির হাতে তুলে দেওয়া হয়।গোগা বিজিবির সুবেদার তরিকুল ইসলাম জানান, বিএসএফের দেওয়া বাংলাদেশিকে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংকের সতর্কতা জারি
সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংকের সতর্কতা জারি

বাংলাদেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ডিজিটাল পেমেন্ট সেবাদাতাদের ওপর সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।বুধবার (৩০ জুলাই) বাংলাদেশ Read more

মাতারবাড়ি প্রজেক্টে বড় বিনিয়োগ করবে জাপান: প্রেস সচিব
মাতারবাড়ি প্রজেক্টে বড় বিনিয়োগ করবে জাপান: প্রেস সচিব

মাতারবাড়ি প্রজেক্টে বড় ধরনের বিনিয়োগ করবে জাপান বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।রোববার (১ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে Read more

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ আটক ১
সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ আটক ১

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ আক্তার হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। শনিবার (৬ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর নতুন ভ্যান পেলেন সেই জিহাদুল
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর নতুন ভ্যান পেলেন সেই জিহাদুল

ফরিদপুরের আলফাডাঙ্গায় উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যান হারিয়ে অসহায় হয়ে পড়া সেই জিহাদুল ইসলাম পেয়েছেন নতুন একটি ব্যাটারিচালিত ভ্যান।মঙ্গলবার (০৭ অক্টোবর) Read more

বেনাপোল বন্দরে ব্যাহত পণ্য পরিবহন
বেনাপোল বন্দরে ব্যাহত পণ্য পরিবহন

বিশ্ব পরিস্থিতে দেশব্যাপি জ্বালানী তেল সরবরাহে বিঘ্নসহ সংকটের কারনে স্থলবন্দর বেনাপোলে আমদানি-রপ্তানিতে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। বেড়ে গেছে ট্রাকভাড়া। ফলে Read more

ভারতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২০
ভারতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২০

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডি জেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন