ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গত ৬ মাসে (মার্চ থেকে আগস্ট) সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ায় ৫ হাজার ৫৫৮টি মামলা নিষ্পত্তি করেছে। এই সময়ে ২শ’ ৫৯টি বিশেষ অভিযানে ১১ হাজার ৩২৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। যার মধ্যে ২ হাজার ৭৭১ জনকে কারাদণ্ড এবং মোট ৩৫ লাখ ৫ হাজার ১৩০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সাজাপ্রাপ্তদের মধ্যে সর্বোচ্চ শাস্তি হিসেবে ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড) দেওয়া হয়েছে। অন্যদিকে, সর্বনিম্ন শাস্তি হিসেবে ১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।নিষ্পত্তিকৃত মামলাগুলোর মধ্যে মাদক, মোবাইল ছিনতাই, চুরি, ইভটিজিং, অবৈধভাবে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি ও ট্রাফিক সংক্রান্ত বিভিন্ন অপরাধ অন্তর্ভুক্ত ছিল।তিনি আরো জানান, অপরাধ নিয়ন্ত্রণে তাৎক্ষণিক বিচার কার্যক্রমের এই প্রক্রিয়ার ফলে ভুক্তভোগীরা দ্রুত বিচারিক সেবা পাচ্ছেন এবং নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হচ্ছে।ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে তারা সবসময় বদ্ধপরিকর এবং এই কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে উদ্বোধনের আগেই ব্রিজে ফাটল, দায় এড়াচ্ছেন কর্মকর্তা–ঠিকাদার!
চট্টগ্রামে উদ্বোধনের আগেই ব্রিজে ফাটল, দায় এড়াচ্ছেন কর্মকর্তা–ঠিকাদার!

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে উদ্বোধনের আগেই ফাটল ধরেছে একটি নতুন ব্রিজে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় নির্মিত এ ব্রিজের জন্য Read more

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের সপ্তম দিনের শুনানি চলছে
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের সপ্তম দিনের শুনানি চলছে

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের ওপর ৭ম দিনের শুনানি শুরু হয়েছে।আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিট থেকে প্রধান Read more

পায়ের ছাপ অনুসরণ করে চুরি হওয়া গরু উদ্ধার, চোর আটক
পায়ের ছাপ অনুসরণ করে চুরি হওয়া গরু উদ্ধার, চোর আটক

যশোরে গরুর পায়ের ছাপ অনুসরণ করে এক বিধবা চোরের গোয়ালঘরে খুঁজে পেয়েছেন চুরি হওয়া একটি গরু। মঙ্গলবার (২০মে)  দিবাগত রাতে চোর Read more

ভৈরবে ধর্ষণের অভিযোগে যুবক আটক, কিশোরী ৬ মাসের অন্তঃসত্ত্বা
ভৈরবে  ধর্ষণের অভিযোগে যুবক আটক, কিশোরী ৬ মাসের অন্তঃসত্ত্বা

কিশোরগঞ্জের ভৈরবে কিশোরী (১৬)কে ধর্ষণের অভিযোগে মাহফুজ মিয়া (২৩) নামে এক যুবককে আটক করেছে ভৈরব থানা পুলিশ। অভিযুক্ত যুবক উপজেলার Read more

জিমে চুরি করে বিপাকে চোর, শাস্তি হিসেবে করতে হলো ব্যায়াম!
জিমে চুরি করে বিপাকে চোর, শাস্তি হিসেবে করতে হলো ব্যায়াম!

চুরি করতে এসে ব্যতিক্রমধর্মী শাস্তির মুখোমুখি হয়েছেন এক যুবক। কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকার একটি জিমে চুরির সময় সিসিটিভি ক্যামেরায় ধরা Read more

আমার নিরাপত্তা নিয়ে পরিবার গভীর উদ্বিগ্ন: প্রেস সচিব
আমার নিরাপত্তা নিয়ে পরিবার গভীর উদ্বিগ্ন: প্রেস সচিব

নিজের নিরাপত্তা নিয়ে পরিবারের গভীর উদ্বেগের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘স্ত্রী, সন্তান এবং ভাই-বোন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন