বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের তালপুকুরিয়া ও ছাতিয়ানী গ্রামে এক রাতে পরপর ছয়টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে এলাকা জুড়ে চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগীরা হলেন- তালপুকুরিয়া গ্রামের মৃত সোনার উদ্দিনের ছেলে মো. মুকুল, ওসমান আলীর ছেলে মো. বাদশা, কুদ্দুস আলীর ছেলে মিজান, ছাতিয়ানী গ্রামের এশার মন্ডলের ছেলে আমজাদ হোসেন, মৃত এন্তাজ আলীর জামাতা বিশা মিস্ত্রি এবং আলহাজ্ব নসির উদ্দিনের জামাতা আল মাহমুদ। স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ অক্টোবর শনিবার গভীর রাতে চোরের দল সিধ কেটে ওই ছয়টি বাড়িতে প্রবেশ করে। তারা ঘরে থাকা এন্ড্রয়েড ও বাটন মোবাইল ফোন এবং নগদ টাকা নিয়ে যায়। এক রাতেই একাধিক বাড়িতে চুরির ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী মো. মুকুল জানান, ‘রাতে সবাই ঘুমিয়ে ছিলাম। সকালে দেখি ঘরে সিধ কাটা, আমার মোবাইল নেই। সম্প্রতি এলাকায় কিছু মাদকাসক্ত ও বেকার যুবক ঘোরাফেরা করছে। তাদেরই এ সকল কাজ মনে হচ্ছে।’ এ ব্যাপারে খানপুর ইউনিয়নের বিট অফিসার মো. আমিরুল বলেন, ‘এখন পর্যন্ত থানায় এই বিষয়ে কেউ অভিযোগ করেনি। তারপরেও ওই এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো হবে যাতে আর এ ধরণের ঘটনা না ঘটে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অশ্লীল গানে বিতর্ক, নোরা-সঞ্জয়কে ঘিরে নেটদুনিয়ায় ক্ষোভ
অশ্লীল গানে বিতর্ক, নোরা-সঞ্জয়কে ঘিরে নেটদুনিয়ায় ক্ষোভ

দক্ষিণ ভারতীয় বড় বাজেটের অ্যাকশন ছবি ‘কেডি: দ্য ডেভিল’–এর নতুন গান ‘সরকে চুনর তেরি সরকে’ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু Read more

কাউখালীতে বাঁশের সাঁকো ধসে পড়ায় চরম দুর্ভোগে সাধারণ মানুষ
কাউখালীতে বাঁশের সাঁকো ধসে পড়ায় চরম দুর্ভোগে সাধারণ মানুষ

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের পাংগাশিয়া খালের ওপর নির্মিত বাঁশ ও সুপারি গাছের তৈরি সাঁকো ভেঙে পড়ায় দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। Read more

এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ
এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের শীর্ষ পর্যায়ের ১৭ কর্মকর্তাকে সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন Read more

খামেনির বদলে ইরানে নতুন নেতা চান ট্রাম্প
খামেনির বদলে ইরানে নতুন নেতা চান ট্রাম্প

সরকারবিরোধী বিক্ষোভে কয়েক হাজার মানুষ নিহতের পর ইরানে নতুন নেতৃত্বের দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরমাধ্যমে মূলত সুপ্রিম লিডার Read more

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

গত কয়েকদিন টানা বৃষ্টিতে বাতাসের মান উন্নতির দিকে থাকলেও বৃষ্টি কমে যাওয়ায় পুনরায় ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ হয়ে উঠেছে। আজ মঙ্গলবার Read more

বিশ্ব মৌমাছি দিবস: মৌমাছির সুরক্ষায় টেকসই পরিবেশের আহ্বান
বিশ্ব মৌমাছি দিবস: মৌমাছির সুরক্ষায় টেকসই পরিবেশের আহ্বান

"খাদ্য ও পুষ্টি নিরাপত্তার জন্য মৌমাছির উপযোগী পরিবেশ তৈরি করি" -  প্রতিপাদ্য নিয়ে ২০ মে পালিত হয়েছে বিশ্ব মৌমাছি দিবস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন