বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি এবং আর্থিক প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।আজ রবিবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা।তিনি বলেন, ‘এনটিআরসিএর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান, অধ্যক্ষ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি অচিরেই বাস্তবায়ন হবে। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি এবং আর্থিক প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।’নির্ভুলভাবে পাঠ্যবই ছাপাতে এনসিটিবির সাথে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা।এসএসসি পরীক্ষায় আগের মতো অতিরঞ্জিত নম্বর দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, এসএসসি পরীক্ষায় অতিরঞ্জিত নম্বর দেওয়া বন্ধ হয়েছে। ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম এবং ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান মিসেস সুজান ভাইজ উপস্থিত ছিলেন। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের পাশে নোবিপ্রবির ছাত্রসংগঠনগুলো
গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের পাশে নোবিপ্রবির ছাত্রসংগঠনগুলো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিট (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষাকে কেন্দ্র Read more

নেশার টাকা না পেয়ে ধস্তাধস্তি, বাবার ছুরির আঘাতে ছেলে খুন
নেশার টাকা না পেয়ে ধস্তাধস্তি, বাবার ছুরির আঘাতে ছেলে খুন

বরগুনার তালতলী উপজেলায় এক যুবক নেশার টাকা না পেয়ে বাবার উপর চড়াও হন। এসময় ধস্তাধস্তির একপর্যায়ে বাবার হাতে থাকা ছুরির Read more

দক্ষিণ আফ্রিকায় একসঙ্গে ১,৫০০’র বেশি দম্পতির বিবাহ!
দক্ষিণ আফ্রিকায় একসঙ্গে ১,৫০০’র বেশি দম্পতির বিবাহ!

রোববার (২০ এপ্রিল) দক্ষিণ আফ্রিকার ঘাউতেং প্রদেশের কানানা সিটিতে অবস্থিত ইন্টারন্যাশনাল পেন্টেকোস্টাল হোলিনেস চার্চে (IPHC) একসঙ্গে ১,৫০০’রও বেশি দম্পতির বিবাহ Read more

সৌদিতে ডিজিটাল হজ পারমিট পাবেন যারা
সৌদিতে ডিজিটাল হজ পারমিট পাবেন যারা

আবাসিক কর্মীদের জন্য ডিজিটাল হজ পারমিট চালু করেছে সৌদি আরব। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তরফ থেকে জানানো হয়, হজ মৌসুমে Read more

গাজীপুরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ নারী গ্রেফতার
গাজীপুরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ নারী গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে ইয়াবাসহ নাসিমা বেগম (৪৫) নামে একজনকে আটক করেছে র‌্যাপিড ব্যাটালিয়ন র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী Read more

মালয়েশিয়ায় আবারও সিন্ডিকেটের পাঁয়তারা
মালয়েশিয়ায় আবারও সিন্ডিকেটের পাঁয়তারা

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও সিন্ডিকেট করার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন দক্ষিণ এশিয়ায় শ্রম অধিকার নিয়ে কাজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন