ভারতের দার্জিলিংয়ে রাতভর বৃষ্টি ও ভূমিধসে ১৪ জন নিহত হয়েছেন। সড়ক ধসে সিকিমের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আরও কিছু সড়কের মাটি সরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় তাতেও যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এ পরিস্থিতিতে অনেক পর্যটক এই দুর্যোগে আটকা পড়েছেন।প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে অঞ্চলটিতে অনেকে নিখোঁজ রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এনডিটিভির।রবিবার (০৫ অক্টোবর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, নর্থ বেঙ্গলে টানা ভারী বৃষ্টিতে দার্জিলিং জেলায় ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। মিরিক ও সুখিয়াপোখরির অবস্থা সবচেয়ে দুর্যোগপ্রবণ। সেখানে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) শনিবার সিকিমের ৬টি জেলায় রেড অ্যালার্ট জারি করে। এতে মাঝারি বজ্রসহ বৃষ্টি ও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার আশঙ্কা জানানো হয়। অবশ্য পরে সতর্কতা কিছুটা শিথিল করা হয়।ক্ষতিগ্রস্ত এলাকা থেকে প্রাপ্ত চিত্রে দেখা যাচ্ছে, ক্ষতিগ্রস্ত সেতু, রাস্তাঘাট ভেসে গেছে। নদীগুলো উপচে লোকালয়ে পানি ঢুকছে। এই অঞ্চলের আবহাওয়ার কারণে নেপালেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত ৩৬ ঘন্টায় সেখানে ২২ জনের প্রাণহানি ঘটেছে।আবহাওয়া অফিস জানায়, এই অঞ্চলে বৃষ্টিপাত ৭ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। কর্মকর্তারা আরও সতর্ক করেছেন, এর ফলে নর্থ বেঙ্গলে আকস্মিক বন্যা দেখা দিতে পারে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরিষাবাড়ীতে ইয়াবাসহ ৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সুভাষ গ্রেপ্তার
সরিষাবাড়ীতে ইয়াবাসহ ৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সুভাষ গ্রেপ্তার

যৌথবাহিনীর অভিযানে জামালপুরের সরিষাবাড়ীতে ১১০ পিস ইয়াবাসহ ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সুভাস মিয়া হুন্দুল (৩৬) কে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৪ Read more

জিমে চুরি করে বিপাকে চোর, শাস্তি হিসেবে করতে হলো ব্যায়াম!
জিমে চুরি করে বিপাকে চোর, শাস্তি হিসেবে করতে হলো ব্যায়াম!

চুরি করতে এসে ব্যতিক্রমধর্মী শাস্তির মুখোমুখি হয়েছেন এক যুবক। কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকার একটি জিমে চুরির সময় সিসিটিভি ক্যামেরায় ধরা Read more

কিশোরগঞ্জে আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ
কিশোরগঞ্জে আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

কিশোরগঞ্জে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৯ মে) জুম্মার নামাজ শেষে জুলাই Read more

বাংলাদেশে জিম্মি দশা থেকে উদ্ধার পাওয়া তিন শ্রীলঙ্কান ফিরে গেছেন
বাংলাদেশে জিম্মি দশা থেকে উদ্ধার পাওয়া তিন শ্রীলঙ্কান ফিরে গেছেন

ব্যবসার সম্ভাবনা দেখতে বাংলাদেশে এসে জিম্মি পরিস্থিতির শিকার হওয়া তিন শ্রীলঙ্কান নাগরিককে অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ। তারা আজ নিজ Read more

চলতি মাসে একাধিক তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা
চলতি মাসে একাধিক তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা

দেশজুড়ে চলছে শীতের দাপট। দেশের ১৫ অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থঅয় চলতি মাসে দেশে একাধিক তীব্র Read more

প্রায় আশি বছর আগেকার কলকাতা ও নোয়াখালী দাঙ্গা নিয়ে ভারতে নতুন বিতর্ক
প্রায় আশি বছর আগেকার কলকাতা ও নোয়াখালী দাঙ্গা নিয়ে ভারতে নতুন বিতর্ক

পরিচালক বিবেক অগ্নিগোত্রীর ছবি 'দ্য বেঙ্গল ফাইলস' ভারতে মুক্তি পাচ্ছে আগামী মাসে। তিনি ছবিটি তৈরিই করেছেন ১৯৪৬ সালে যেভাবে কলকাতার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন