আফগানিস্তানের বিপক্ষে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম। বল হাতে এক উইকেট নিয়ে মিতব্যয়ী বোলিংয়ে নজর কেড়েছেন তিনি, রান তাড়ার চাপের মুহূর্তে ব্যাট হাতে দলের জয় নিশ্চিত করেছেন দুই বাউন্ডারির মাধ্যমে অপরাজিত থাকার মাধ্যমে। তবে এই পারফরম্যান্সের সেরা মুহূর্ত হলো তার মানবিক উদ্যোগ।ম্যাচসেরার পুরস্কার হিসেবে জেতা অর্থ এবার তিনি দান করবেন নিজের জন্মস্থান পঞ্চগড়ের অসহায় মানুষদের। সামাজিক মাধ্যমে এক ঘোষণায় শরিফুল জানান, আন্তর্জাতিক এবং ঘরোয়া ম্যাচে যতবারই তিনি ম্যাচসেরার পুরস্কার জিতবেন, প্রতিবারই সেই অর্থ তিনি এলাকার গরিব ও অসহায় মানুষের সহায়তায় বিতরণ করবেন। তিনি লিখেন, ‘দোয়া করবেন যেন আল্লাহ আমাকে নিয়মিতভাবে এই কাজ করার তৌফিক দেন।’সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ ওভারে মাত্র ১৩ রান খরচায় আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজের উইকেট নেন শরিফুল। এরপর বাংলাদেশের রান তাড়ায় শেষে ফিনিশারের দায়িত্বও পালন করেন। শেষ মুহূর্তের চাপের মধ্যে ১৯তম ওভারের শেষ দুই বলে বাউন্ডারি ও সিঙ্গেল নেওয়ার পর, ২০তম ওভারের প্রথম বলেই চার হাঁকিয়ে দলকে ২ উইকেটে জয় এনে দেন। ম্যাচসেরার পুরস্কার হিসেবে ৫০ হাজার আফগানি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৯ হাজার টাকা) জিতে তা পুরোপুরি দানের সিদ্ধান্ত নিয়েছেন এই টাইগার পেসার।এটি নতুন কোনো উদ্যোগ নয়। নিজের জন্মস্থান নিয়ে শরিফুল আগেও সচেতনতা প্রকাশ করেছেন। পঞ্চগড়ে মাদক ও স্বাস্থ্য সমস্যার বিষয়ে তিনি ইতিমধ্যেই আওয়াজ তুলেছেন এবং ১০০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণের দাবি তুলেছেন।বাংলাদেশের নজর এখন তৃতীয় টি-টোয়েন্টিতে। আফগানিস্তানের হোয়াইটওয়াশ মিশনে রোববার (৫ অক্টোবর) মাঠে নামবে টাইগাররা। শরিফুলের পারফরম্যান্স ও মানবিক উদ্যোগ খেলা ছাড়াও দর্শকদের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সীমান্তে আড়াই কোটি টাকা মূল্যের ১৫ স্বর্ণবার উদ্ধার
ঝিনাইদহে সীমান্তে আড়াই কোটি টাকা মূল্যের ১৫ স্বর্ণবার উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটে উপজেলার Read more

নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. স্বাধীন মিয়া (২৬) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।শনিবার (১৭ মে) সকাল ১০টার দিকে নান্দাইল মধ্যবাজারে Read more

সুপ্রিম কোর্টে ফিরলো বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ
সুপ্রিম কোর্টে ফিরলো বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ

বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের কিছু অংশ অবৈধ এবং বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ৩ মাসের মধ্যে Read more

দেওয়ানগঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে বাঁশ সেতু পারাপার, বিপাকে এলাকাবাসী
দেওয়ানগঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে বাঁশ সেতু পারাপার, বিপাকে এলাকাবাসী

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের কলাকান্দা গ্রামে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বাঁশ কাঠ দ্বারা নির্মিত সেতু দিয়েই পারাপার হচ্ছে Read more

পাথর মেরে ব্যবসায়ীকে হত্যা, নোবিপ্রবিতে বিক্ষোভ
পাথর মেরে ব্যবসায়ীকে হত্যা, নোবিপ্রবিতে বিক্ষোভ

রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ৩ নম্বর ফটকে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পিটিয়ে ও Read more

অতিরিক্ত লাভের লোভে প্রতারণার ফাঁদ! সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
অতিরিক্ত লাভের লোভে প্রতারণার ফাঁদ! সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

উচ্চ মুনাফার লোভ দেখিয়ে জনগণের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। ই-কমার্স, অনলাইন ব্যবসা, অফলাইন বিনিয়োগ বা ক্রাউডফান্ডিংয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন