চলতি মাসের দুটি প্রীতি ম্যাচের জন্য চমক রেখে দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলা ও পুয়ের্তোর বিপক্ষে ম্যাচ দুটি খেলবে আলবিসেলেস্তেরা। আগামী ১০ ও ১৩ অক্টোবর ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। শুক্রবার (৩ অক্টোবর) রাতে দলের বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনি ২৮ সদস্যের দল ঘোষণা করে। দলের প্রধান আকর্ষণ হলো তিন নতুন খেলোয়াড়ের ডাক। প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন মিডফিল্ডার অ্যানিবাল মরেনো, ডিফেন্ডার লাউতারো রিভেরো এবং গোলরক্ষক ফাকুন্দো। এছাড়া দীর্ঘদিন পর দলে ফিরেছেন ডিফেন্ডার মার্কোস সেনেসি, যিনি ২০২২ সালের জুনে জাতীয় দলের একমাত্র ম্যাচ খেলেছিলেন।বর্তমানে ব্রাজিলের পালমেইরাস ক্লাবে খেলা ২৮ বছর বয়সী মরেনো তার ক্লাব পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলে সুযোগ পেয়েছেন। রিভার প্লেটে খেলা ২১ বছর বয়সী রিভেরো এবং আর্জেন্টিনার রেসিং ক্লাবে খেলা ২৮ বছর বয়সী ফাকুন্দোও প্রথমবার ডাক পেয়েছেন।দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেস। তবে প্রথম ম্যাচে মেসি ও তার ইন্টার মায়ামি সতীর্থ রদ্রিগো ডি পল খেলবেন কি না তা অনিশ্চিত। কারণ এমএলএসের ঘরের মাঠের ম্যাচের কারণে তাদের অংশগ্রহণ নিয়ে আলোচনা চলছে।২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা বাছাইপর্বে ১৮ ম্যাচে ১২ জয় ও দুই ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে সবার উপরে থেকে আর্জেন্টিনার পথচলা শেষ হয়েছে।২৮ সদস্যের স্কোয়াডগোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুল্লি, ওয়ালটার বেনিতেজ, ফাকুন্দো ক্যামবেসেস।ডিফেন্ডার: গনজালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওটামেন্দি, মার্কোস সেনেসি, লাউতারো রিভেরো, মার্কোস আকুনিয়া, নিকোলাস তাগলিয়াফিকো।মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, অ্যানিবাল মরেনো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেস, নিকোলাস পাজ, জিওভানি লো সেলসো, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।ফরোয়ার্ড: থিয়াগো আলমাদা, জুলিয়ানো সিমিওনে, নিকোলাস গনসালেস, ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো, লিওনেল মেসি, হোসে ম্যানুয়েল লোপেজ, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নেবে জাপান
বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নেবে জাপান

জাপান কর্তৃপক্ষ এবং দেশটির ব্যবসায়ীরা দেশের ক্রমবর্ধমান কর্মী ঘাটতি মেটাতে আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে কমপক্ষে ১ লাখ কর্মী নিয়োগের Read more

৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে পৌনে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকাল Read more

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান
মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণ ও হোয়াইট হাইসের উদ্যোগে ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কলিউশন সামিটে যোগ দিয়ে উদ্বোধনী Read more

কোস্টগার্ডের অভিযানে ৩ হাজার ৫’শ কেজি জাটকা জব্দ
কোস্টগার্ডের অভিযানে ৩ হাজার ৫’শ কেজি জাটকা জব্দ

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্টগার্ডের পৃথক দুইটি অভিযানে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের সাড়ে ৩ হাজার কেজি জাটকা জব্দ করা হয়েছে।শুক্রবার Read more

ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা, বেজে উঠল সাইরেন
ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা, বেজে উঠল সাইরেন

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। বৃহস্পতিবার (১০ জুলাই) ক্ষেপণাস্ত্রটি মধ্য ইসরায়েল ও জেরুজালেমের আকাশে শনাক্ত হওয়ার পর সাইরেন বেজে Read more

লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, উত্তেজনা চরমে
লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, উত্তেজনা চরমে

লালমনিরহাটের পাঁচ সীমান্ত দিয়ে অন্তত ৩৮ নারী-পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা চালিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২৮ মে) ভোরের দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন