ইসরায়েলকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বোমাবর্ষণ বন্ধ করতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস নিজেদের কব্জায় থাকা অবশিষ্ট সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হওয়ার পর ইসরায়েলকে এ নির্দেশ দিয়েছেন তিনি।নিজের সামাজিক যোগাযোগমাধ্যশ ট্রুথ সোশ্যালে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। শুক্রবার ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, “হামাসের সর্বশেষ বিবৃতি দেখার পর আমার মধ্যে এই বিশ্বাস জন্মেছে যে তারা দীর্ঘমেয়াদী শান্তির জন্য প্রস্তুত।”“এখন ইসরায়েলকে অবশ্যই অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে—যেন আমরা সব জিম্মিকে দ্রুত ও নিরাপদে সেখান থেকে বের করে আনতে পারি; এই মুহূর্তে এটা অত্যন্ত বিপজ্জনক। আমরা ইতোমধ্যে যুদ্ধবিরতি প্রস্তাবের খুঁটিনাটি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি। এই প্রস্তাবের লক্ষ্য শুধু গাজা নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যে দীর্ঘ দিন ধরে প্রত্যাশিত শান্তি স্থাপন।”এর আগে, গত সপ্তাহে গাজায় যুদ্ধের অবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে পরিকল্পনা প্রস্তাব আকারে পেশ করেছেন ট্রাম্প, গত কাল শুক্রবার তা সমর্থন করে নিজেদের হাতে থাকা জীবিত ও মৃত সব ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দিতে সম্মত হয়েছে হামাস। সেই সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজার প্রশাসনিক ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনা শুরুর ব্যাপারেও আগ্রহ জানিয়েছে গোষ্ঠীটি। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সদস্য দেশগুলোর রাজনৈতিক পর্যায়ে সার্কের অগ্রগতি হয়নি: নেপালের রাষ্ট্রদূত
সদস্য দেশগুলোর রাজনৈতিক পর্যায়ে সার্কের অগ্রগতি হয়নি: নেপালের রাষ্ট্রদূত

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) এগিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশ ও নেপালের অবস্থান অভিন্ন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত Read more

ভোলার লঞ্চঘাটে ঘরমুখো মানুষের ঢল, সড়কে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ
ভোলার লঞ্চঘাটে ঘরমুখো মানুষের ঢল, সড়কে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ।বুধবার (১৮ মার্চ) সকাল থেকেই ভোলার প্রতিটি লঞ্চঘাটে ঘরমুখো Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বৈঠক শুরু
প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বৈঠক শুরু

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ শুক্রবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন।জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই Read more

বাংলাদেশ-ভারত ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
বাংলাদেশ-ভারত ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)

ক্লাব ফুটবলের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ এল ক্লাসিকোতে আজ রোববার (২৬ অক্টোবর) মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। নারী ওয়ানডে বিশ্বকাপে Read more

যাত্রী রেখে চলে গেল ট্রেন: স্টেশন মাস্টার বরখাস্ত
যাত্রী রেখে চলে গেল ট্রেন: স্টেশন মাস্টার বরখাস্ত

কুমিল্লার নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টারের ভুলের কারণে যাত্রী রেখে চলে গেল চট্টলা এক্সপ্রেস ট্রেন। এতে করে শত শত যাত্রীদের Read more

গাজা দখলের পরিকল্পনা অবিলম্বে বাতিল করুন: ফলকার টুর্ক
গাজা দখলের পরিকল্পনা অবিলম্বে বাতিল করুন: ফলকার টুর্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকার পূর্ণ সামরিক দখল প্রতিষ্ঠার পরিকল্পনা থেকে অবিলম্বে সরে আসতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন