যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এক সালিশে ৫ বিএনপি কর্মীকে পিটিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতরা হলেন, শার্শার কন্যাদহ গ্রামের শহিদুল ইসলাম (৪২), কবির হোসেন (৩০), শাহ আলম (৪০) ও ইমামুল হোসেন (৩৫)।শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে আহত আশিকুর রহমান বাদী হয়ে শার্শা থানায় অভিযোগ দায়ের করেছেন। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলে তেল নেওয়ার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। আসামিরা হলেন, শার্শার শ্যামলাগাছী গ্রামের আব্দুল মজিদের ছেলে পিন্টু রহমান (৩২) ও লাল্টু রহমান (২৮), ওলিয়ার রহমানের ছেলে তারেক রহমান (৪২) ও হায়দার আলী (৩২)।পুলিশের অভিযোগ সূত্রে জানা যায়, শ্যামলাগাছি পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেলে তেল নেয় কন্যাদহ গ্রামের ইকবাল হোসেন (২৫)। পরে হাত ইশারা করে অন্য এক পরিচিত জনকে ডাকেন তিনি। এতে ভুল বোঝাবুঝি হয়। পরে ফেরার পথে তাকে পিটিয়ে আহত করেন শ্যামলাগাছি গ্রামের লাল্টু রহমান ও পিন্টু রহমান। পরে ইকবাল হোসেন তার স্বজনদের ঘটনাটি জানালে তারা স্থানীয় বিএনপি নেতা এডভোকেট মোস্তফা কামাল মিন্টু মেম্বারকে জানান। পরে তিনি মিমাংসার জন্য তাদের বাড়িতে আসতে বলেন। বাড়িতে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাঁধে।শার্শা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, মারামারির খবর পেয়ে থানা থেকে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে এবং ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারা সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খোলামেলা পোশাকে খামেনির উপদেষ্টার মেয়ের বিয়ে!
খোলামেলা পোশাকে খামেনির উপদেষ্টার মেয়ের বিয়ে!

ইসলামি শাসনে পরিচালিত ইরানে নারীদের হিজাব পরা বাধ্যতামূলক। কিন্তু দেশটির সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ সহযোগীর মেয়ের বিয়ে ঘিরেই বিতর্ক দানা বেঁধেছে। ভাইরাল Read more

সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত
সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

ঢাকা উত্তরা পূর্ব থানায় এলাকায় সেলফি তোলার সময় টঙ্গীগামী একটি ট্রেনের ধাক্কায় মাসুম মিয়া (২৩) ও ইতি (২০) নামে সদ্য Read more

পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা প্রত্যাহার, নির্দেশনার উদ্দেশ্য কী ছিল
পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা প্রত্যাহার, নির্দেশনার  উদ্দেশ্য কী ছিল

রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির মনবসম্পদ বিভাগ থেকে জারি করা অভ্যন্তরীণ এক নির্দেশনায় পুরুষ ও নারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্দিষ্ট ‘ড্রেসকোড’ বা পোশাকের ধরন Read more

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিলেন নেতানিয়াহু
ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিলেন নেতানিয়াহু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসে বৈঠকের সময় ট্রাম্পের হাতে Read more

সুন্দরবনের দস্যু প্রধান মাসুম মৃধা আটক
সুন্দরবনের দস্যু প্রধান মাসুম মৃধা আটক

সুন্দরবনের গোলকানন রিসোর্ট হতে কানুরখাল সংলগ্ন এলাকায় কাঠের বোট যোগে ভ্রমণকালে ডাকাত মাসুম বাহিনী ২ জন পর্যটকসহ গোলকানন রিসোর্টের মালিককে Read more

ভূঞাপুরে কেন্দ্রীয় মসজিদের ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তোলপাড়
ভূঞাপুরে কেন্দ্রীয় মসজিদের ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তোলপাড়

টাঙ্গাইলের ভূঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদের প্রায় ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মনোয়ারুল ইসলাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন