রাজশাহীর বাঘায় সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ভোগান্তিতে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত আয়ের মানুষ। বিশেষ করে কাঁচা মরিচের দাম বেড়ে প্রায় ৩২০ টাকায় পৌঁছেছে, ফলে মানুষের জীবনযাত্রা হয়ে পড়েছে আরও কঠিন।ব্যবসায়ীদের দাবি, টানা বৃষ্টির কারণে সরবরাহ কমে গেছে, তাই দাম বেড়েছে।স্থানীয় কৃষকরা জানান, অল্প খরচে বেশি লাভ হওয়ায় তারা মরিচ চাষে ঝুঁকেন। কিন্তু এক সপ্তাহের টানা বৃষ্টিতে ফসল মাঠে আটকে পড়ায় বাজারে সরবরাহ কমেছে। যে মরিচ এক সপ্তাহ আগে ১৬০-১৭০ টাকায় বিক্রি হতো, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৩২০ টাকায়।পাইকারি ব্যবসায়ী মানিক মিঞা বলেন, অবিরাম বৃষ্টিতে কৃষক ও ভোক্তারা নাজেহাল। সরবরাহ কমে যাওয়ায় বাজারে হঠাৎ করেই অস্থিরতা তৈরি হয়েছে।খুচরা বিক্রেতাদের ভাষ্য, মাঠ থেকে ঠিকমতো সবজি তোলা না যাওয়ায় পাইকারি বাজারে দাম হু হু করে বাড়ছে। উপজেলার তেঁথুলিয়া বাজারের কাঁচামাল বিক্রেতা হাফিজুর রহমান জানান, এখন খুচরা বাজারে বেগুন ৯০ টাকা, সিম ২০০ টাকা, করলা ১১০ টাকা, পেঁয়াজ ৬০ টাকা, গাজর ১৬০ টাকা, টমেটো ১৭০ টাকা এবং কাঁচা মরিচ ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রতি বছর বর্ষাকালে বৃষ্টি হলেও এভাবে মরিচ ও সবজির দাম এতটা বাড়েনি। তাদের দাবি, প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং করলে দামের ঊর্ধ্বগতি রোধ করা সম্ভব।এ বিষয়ে বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা ডলি বলেন, আবহাওয়াগত কারণে বাজারে কাঁচা মরিচসহ সবজির দাম বেড়েছে। এখন থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হবে। কেউ অস্বাভাবিকভাবে দাম বাড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একবেলার বাজার মানেই এখন বাজেটের ছেঁড়া জুতো!
একবেলার বাজার মানেই এখন বাজেটের ছেঁড়া জুতো!

এক সময় ৫০০ টাকা নিয়ে বাজারে গেলে হাতে ব্যাগ ভারী হয়ে যেত। এখন সেই একই টাকায় বাজার থেকে ফিরছেন অনেকে Read more

আইএলটি-২০ হবে সৌদিতে, থাকবে সৌদি ক্রিকেটার
আইএলটি-২০ হবে সৌদিতে, থাকবে সৌদি ক্রিকেটার

ফুটবলে দু’হাত ভরে তেলের টাকা ঢালছে সৌদি আরব। ক্রিকেটের বাজারেও প্রবেশ করেছে সৌদি। তবে এতোদিন তা দেশটির ক্রিকেট উন্নয়নে তেমন Read more

হবিগঞ্জে নদীর পানি বিপৎসীমার উপর, বাঁধে ধস
হবিগঞ্জে নদীর পানি বিপৎসীমার উপর, বাঁধে ধস

হবিগঞ্জে কালনী, কুশিয়ারা ও খোয়াই নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা ৫ দিনের বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে Read more

হাটহাজারীতে আবারও ডাকাতির ঘটনা, সেনাসদস্য গুলিবিদ্ধ
হাটহাজারীতে আবারও ডাকাতির ঘটনা, সেনাসদস্য গুলিবিদ্ধ

চট্টগ্রামের হাটহাজারীতে ফের সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের গুলিতে শহিদুল ইসলাম সায়েম (২৫) নামের বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।শনিবার Read more

একটি নিরব প্রস্থান, ইমনের না বলা কষ্টগুলো
একটি নিরব প্রস্থান, ইমনের না বলা কষ্টগুলো

২০ বছরের এক তরুণ। নাম ইমন মোড়ল। প্রতিদিনের মতোই সকালে কাজে এসেছিল কুতুবপুর বাজারের তার কর্মরত ফার্নিচার দোকানে। কেউ ভাবেনি, Read more

ইসিতে জাতীয় নির্বাচনের সরঞ্জাম সরবরাহ শুরু
ইসিতে জাতীয় নির্বাচনের সরঞ্জাম সরবরাহ শুরু

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন