অবশেষে দীর্ঘ দিন বন্ধ থাকার পর চলতি মাসের শেষের দিকে ভারত ও চীনের মাঝে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হতে যাচ্ছে। দুই দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষ এই বিষয়ে চুক্তিতে পৌঁছেছে বলে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাম্প্রতিক বৈঠকের পর চিরবৈরী দুই প্রতিবেশী দেশের এই পদক্ষেপকে দ্বিপাক্ষিক সম্পর্কে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এ বছরের শুরু থেকে দুই দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তাদের মাঝে দফায় দফায় কারিগরি পর্যায়ের বৈঠক হয়েছে। বৈঠকে আকাশপথে সরাসরি যোগাযোগ পুনঃস্থাপন ও নতুন বিমান সেবা চুক্তি চূড়ান্ত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।নতুন চুক্তির আওতায় ভারতীয় ও চীনের বিমান সংস্থাগুলো নির্ধারিত রুটে সরাসরি ফ্লাইট চালাতে পারবে। শীতকালীন সূচি থেকেই এই সেবা শুরু হবে বলে জানিয়েছে দিল্লি। তবে বিমান সংস্থাগুলোকে দুই দেশের নির্ধারিত সব ধরনের বাণিজ্যিক ও অন্যান্য শর্ত মেনে চলতে হবে।এই চুক্তির পরপরই ভারতের বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্স আগামী ২৬ অক্টোবর থেকে কলকাতা-গুয়াংজু রুটে দৈনিক বিরতিহীন ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে। কর্তৃপক্ষে অনুমোদন পাওয়া গেলে শিগগিরই দিল্লি-গুয়াংজু রুটেও সরাসরি ফ্লাইট শুরু করবে বলে জানিয়েছে সংস্থাটি।ইন্ডিগো বলেছে, এয়ারবাস এ-৩২০ নতুন বিমান ব্যবহার করে চীনে আকাশপথে যাত্রীসেবা দেবে তারা। দুই দেশের বাণিজ্যিক ও কৌশলগত ব্যবসায়িক অংশীদারিত্ব এবং পর্যটন খাতের পুনরায় ঘুরে দাঁড়াতে সহায়তা করবে এই উদ্যোগ।কোভিড-১৯ মহামারি ও ভারত-চীন সীমান্ত উত্তেজনার পর থেকে দুই দেশের মাঝে সরাসরি বিমান চলাচল বন্ধ হয়ে যায়। উভয় দেশের কর্মকর্তারা বলেছেন, আকাশপথে যাত্রীসেবা পুনরায় চালুর ফলে দ্বিপাক্ষিক যোগাযোগ ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরবে।এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মাঝে চার বছরেরও বেশি সময় ধরে সরাসরি ফ্লাইট চলাচল স্থগিত ছিল। যে কারণে ব্যবসা, পর্যটন ও শিক্ষাক্ষেত্রে ব্যাপক যোগাযোগ ব্যাহত হয়। তবে নতুন এই ঘোষণায় দ্বিপাক্ষিক সম্পর্কের সংকট নিরসনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে বিশ্লেষকরা মন্তব্য করেছেন। সূত্র: এনডিটিভি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফয়জুল করীমকে বিসিসি’র মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল
ফয়জুল করীমকে বিসিসি’র মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র করার দাবিতে বরিশালে মানববন্ধন ও Read more

কেয়ারটেকার সরকার তৈরির আবহ দেখছি: ইসি আনোয়ারুল
কেয়ারটেকার সরকার তৈরির আবহ দেখছি: ইসি আনোয়ারুল

দুইটা কেয়ারটেকার সরকারের সময় সবচেয়ে বেশি ক্ষমতার স্বাধীনতা পেয়েছি। তত্ত্বাবধায়ক সরকার তৈরির আবহ হচ্ছে দেখছি। আপনাদের ভয় নেই, সব ব্যাকিং Read more

শ্রীনগরে মিষ্টি দোকানের মালিককে জরিমানা
শ্রীনগরে মিষ্টি দোকানের মালিককে জরিমানা

মুন্সিগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একটি মিষ্টি দোকানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে।সোমবার(৫ জানুয়ারি) বিকেলে জেলার Read more

গাজার খান ইউনিসে বিস্ফোরণে ৭ ইসরায়েলি সেনা নিহত
গাজার খান ইউনিসে বিস্ফোরণে ৭ ইসরায়েলি সেনা নিহত

ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২৪ জুন) দক্ষিণ গাজায় একটি বোমা বিস্ফোরণে ৭ ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। Read more

প্রেমিকের সঙ্গে অডিও নিয়ে যা বললেন ববি
প্রেমিকের সঙ্গে অডিও নিয়ে যা বললেন ববি

ঢালিউডের জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি বেশ কিছুদিন ধরেই বড় পর্দা থেকে দূরে। কাজ কম হলেও নেটদুনিয়ায় ঠিকই সরব তিনি। Read more

চাঁদপুরে সরকারি রাস্তার পাশের গাছ নিধন, কাটা হলো ২৫টি গাছ
চাঁদপুরে সরকারি রাস্তার পাশের গাছ নিধন, কাটা হলো ২৫টি গাছ

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সরকারি রাস্তার পাশের মেহগনি ও রেইনট্রিসহ বিভিন্ন প্রজাতির ছোট-বড় প্রায় ২৫টি সরকারি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন