কিশোরগঞ্জের কুলিয়ারচরে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজের এক দিন পর মোঃ ওয়াসিম মিয়া (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।বৃহস্পতিবার (০২ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ (পূর্বপাড়া) গ্রামের ব্রহ্মপুত্র নদের স্থানের কিছু অদূরে পূর্ব দিক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত মোঃ ওয়াসিম মিয়া উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ পূর্বপাড়া গ্রামের উছমান মিয়ার ছেলে। তিনি সালুয়া ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকালে কয়েকজন যুবক একসঙ্গে বাড়ির উত্তর-পশ্চিম পার্শ্বে পুরানো ব্রহ্মপুত্র নদে জাল দিয়ে মাছ ধরতে নামেন। পানিতে নেমে সাঁতরিয়ে কিছু দূর যাওয়ার পরেই ওয়াসিম পানিতে তলিয়ে যেতে থাকে। এ সময় সঙ্গীকে বাঁচাতে চেষ্টা করে বাকি চার বন্ধু। কিছু সময় চেষ্টা করে তারাও পানিতে তলিয়ে যেতে শুরু করে। এ দৃশ্য নদে থাকা জেলেদের নজরে পড়লে জেলেরা চার বন্ধুকে জীবিত উদ্ধার করে। পরে আহত অবস্থায় পার্শ্ববর্তী বেলাব উপজেলা সরকারি হাসপাতালে প্রেরণ করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারাও উদ্ধার অভিযানে নামেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে গতকাল সন্ধ্যা পর্যন্ত নদের বিভিন্ন অংশে ব্যাপক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। পরে আজ বৃহস্পতিবার ডুবুরিদের উদ্ধার কার্যক্রম চলমান অবস্থায় বিকেলে নিখোঁজ হওয়া স্থানের অদূরে পূর্ব দিকে ভেসে উঠে ওই যুবকের মরদেহ।ভৈরব ফায়ার সার্ভিস স্টেশনের লিডার তোফাজ্জল হোসেন বলেন, গতকাল বুধবার খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে এসে ডুবুরি টিম দুপুর ২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত ও পরদিন সকাল থেকে বিকেলে মরদেহ পাওয়ার আগ পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলমান ছিল।কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাঁড়াশি অভিযানে আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার
সাঁড়াশি অভিযানে আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ও অর্থায়নকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা Read more

মহানবী (সাঃ)-কে নিয়ে কটুক্তির অভিযোগে যুবককে পুলিশে সোপর্দ
মহানবী (সাঃ)-কে নিয়ে কটুক্তির অভিযোগে যুবককে পুলিশে সোপর্দ

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করার অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়ায় স্থানীয় জনতা এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বৃহস্পতিবার Read more

শেখ হাসিনার ভুত এখনও রয়ে গেছে: ফরহাদ মজহার
শেখ হাসিনার ভুত এখনও রয়ে গেছে: ফরহাদ মজহার

দার্শনিক ও রাষ্ট্রচিন্তক কবি ফরহাদ মজহার বলেছেন, গণঅভ্যুত্থান যখন হয় এটা আইন মেনে চলে না, আইন ভাঙ্গার জন্য হয়। আইন Read more

চীনে ধসে পড়লো ৬শ বছরের প্রাচীন ছাদ
চীনে ধসে পড়লো ৬শ বছরের প্রাচীন ছাদ

চীনের আনহুই প্রদেশে মুহুর্তেই ধসে পড়লো ৬শ’ বছরের প্রাচীন ভবনের ছাদ। ব্যাপক ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ড্রাম টাওয়ার। সোমবার (১৯ মে) স্থানীয় Read more

‘মব ভায়োলেন্স’ থামানো যাচ্ছে না কেন
‘মব ভায়োলেন্স’ থামানো যাচ্ছে না কেন

বাংলাদেশে একের পর এক 'মব ভায়োলেন্স' বা 'দলবদ্ধ বিশৃঙ্খলা' সৃষ্টির ঘটনায় জনমনে আতঙ্ক বা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে বলে রাজনৈতিক Read more

ঢাকায় চালু হচ্ছে ৪০০ বৈদ্যুতিক বাস
ঢাকায় চালু হচ্ছে ৪০০ বৈদ্যুতিক বাস

রাজধানী ঢাকায় গণপরিবহন খাতে যুক্ত হচ্ছে ৪০০ বৈদ্যুতিক বাস। আগামী ১ জুলাই থেকে এই পরিবেশবান্ধব ও আধুনিক নগর পরিবহন প্রকল্পের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন