পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা না করে নিজেদের মেয়াদেই নতুন বেতন কাঠামো গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করে যেতে চায় বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সম্প্রতি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, নতুন পে-স্কেল (নবম জাতীয় বেতন স্কেল) ২০২৬ সালের শুরু (জানুয়ারি/মার্চ/এপ্রিল) থেকেই কার্যকর হতে পারে। এর জন্য চলতি অর্থবছরের সংশোধিত বাজেটেই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে।বাজেট সংশোধন শুরু হবে ডিসেম্বরে, সেখানে নতুন পে স্কেল কার্যকর করার বিধান যুক্ত করা হবে বলে জানান তিনি।ড. সালেহউদ্দিন আহমেদ আরও জানান, নতুন কাঠামোর বাস্তবায়ন শুরু করার জন্য কোনো রাজনৈতিক সরকারের অপেক্ষা করতে হবে না।মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে সরকারি কর্মচারীর বেতন সমন্বয় করতে গত ২৭ জুলাই ২৩ সদস্যের ‘জাতীয় বেতন কমিশন, ২০২৫’ গঠন করে সরকার। বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ দেবে এ কমিশন। কর্মচারীর পরিবারের সদস্য ছয় জন ধরে আর্থিক ব্যয় হিসাব করতে বলা হয়েছে। কমিশনকে ৬ মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার কথা বলা হয়েছে।কমিশনের এক সদস্যের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, বর্তমানে সর্বোচ্চ পদ (গ্রেড-১) ও সর্বনিম্ন পদ (গ্রেড-২০)-এর বেতনের অনুপাত প্রায় ১০:১। নতুন কাঠামোতেও এ অনুপাত ৮:১ থেকে ১০:১-এর মধ্যে থাকবে। চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য ভাতা বৃদ্ধি করা হবে।জানা যায়, এ কমিশন সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ দেবে। তবে সরকারি ও স্বায়ত্তশাসিত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বিষয়টি জাতীয় বেতন কমিশনের বাইরে রাখা হয়েছে।উল্লেখ্য, বর্তমানে ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য ২০টি বেতন গ্রেড রয়েছে। প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এ পে স্কেল অনুসারে বেতন-ভাতা পান। এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প স্থাপনে আগ্রহী তুরস্ক’
‘বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প স্থাপনে আগ্রহী তুরস্ক’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে যৌথ প্রতিরক্ষা শিল্প (জয়েন্ট ডিফেন্স ইন্ডাস্ট্রি) স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। এ Read more

মাদক কোন ব্যক্তির জীবিকা হতে পারে না, টেকনাফে ‘ডিআইজি হাবিব’
মাদক কোন ব্যক্তির জীবিকা হতে পারে না, টেকনাফে ‘ডিআইজি হাবিব’

হঠাৎ এক ঝটিকা সফরে কক্সবাজারের টেকনাফ মডেল থানা পরিদর্শন করতে এসেছেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের প্রধান ডিআইজি মো: আহসান হাবীব Read more

সুনামগঞ্জে ১২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
সুনামগঞ্জে ১২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমান ভারতীয় ঔষধ, কসমেটিক্স, মেহেদী সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা সীমান্তে জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন Read more

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

যশোরের চৌগাছায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই রবিউল ইসলাম (৫০) নিহত হয়েছেন। শনিবার (১৪ জুন) নিজ Read more

ভারতে পাচারচক্রের ফাঁদ থেকে বাঁচলেন বাংলাদেশি তরুণী, গ্রেফতার ৩
ভারতে পাচারচক্রের ফাঁদ থেকে বাঁচলেন বাংলাদেশি তরুণী, গ্রেফতার ৩

ভারতের হায়দরাবাদে পাচার হয়ে পতিতাবৃত্তিতে বাধ্য হওয়া এক বাংলাদেশি তরুণী অবশেষে পুলিশের কাছে আশ্রয় নিয়ে মুক্তি পেয়েছেন। তার দেওয়া অভিযোগের Read more

মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপকারীকে ছেড়ে দিয়েছে ডিবি
মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপকারীকে ছেড়ে দিয়েছে ডিবি

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের ওপর আক্রমনকারী শিক্ষার্থী ইশতিয়াক হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন