গত মৌসুমে ছিলেন দারুণ ছন্দে ছিলেন ইংলিশ ফুটবলার জুড বেলিংহ্যাম। তারই স্বীকৃতিস্বরূপ ২০২৪-২৫ মৌসুমের ইংল্যান্ডের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মিডফিল্ডার বেলিংহ্যাম।ফুটবল সমর্থকদের ভোটে রিয়াল মাদ্রিদ তারকা বেলিংহ্যামের সেরা হওয়ার কথা নিশ্চিত করেছে ইংল্যান্ড ফুটবল। আর্সেনালের মিডফিল্ডার ডেকলান রাইস দ্বিতীয় ও বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন তৃতীয় হয়েছেন।বিবেচিত সময়ে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে আট ম্যাচ খেলে বেলিংহ্যাম গোল করেন একটি। অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলির অধীনে ইউরোপের দ্বিতীয় সারি থেকে নেশন্স লিগের শীর্ষ সারিতে ফেরে ইংল্যান্ড। এরপর টমাস টুখেলের কোচিংয়ে বিশ্বকাপ বাছাই অভিযান শুরু করে তারা। এখন পর্যন্ত বাছাইপর্বে পাঁচ ম্যাচের সবকটিতেই জিতেছে ইংলিশরা।২২ বছর বয়সী বেলিংহ্যাম ইংল্যান্ডের বাইরের কোনো ক্লাবে খেলে এই পুরস্কার জেতা মাত্র দ্বিতীয় ফুটবলার। এর আগে ২০০৬ সালে বায়ার্ন মিউনিখে খেলার সময় ওয়েন হারগ্রিভস প্রথম এমন কীর্তি গড়েছিলেন।গত জুলাইয়ে কাঁধে অস্ত্রোপচার করান বেলিংহ্যাম। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে সম্প্রতি রিয়াল মাদ্রিদের জার্সিতে মাঠে ফিরেছেন তিনি। এর আগে, গত বছর এই পুরস্কার জিতেছিলেন কোল পালমার। তারও আগে পরপর দুই বছর ইংল্যান্ডের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন বুকায়ো সাকা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিদ্ধিরগঞ্জে বোবা ডাকাত নূর ছালাম গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে বোবা ডাকাত নূর ছালাম গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের আলোচিত ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাই নূর ছালাম ওরফে বোবা ডাকাত (৬০) গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার Read more

পাবিপ্রবিতে গুচ্ছের ভর্তি কার্যক্রম শুরু
পাবিপ্রবিতে গুচ্ছের ভর্তি কার্যক্রম শুরু

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি কার্যক্রমের অংশ হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শুরু হয়েছে ভর্তি কার্যক্রম। সোমবার (২৩ জুন) সকাল Read more

তোমার জন্য এসব হয়েছে, আদালতে মতিউরকে ধমক দিয়ে বললনে স্ত্রী
তোমার জন্য এসব হয়েছে, আদালতে মতিউরকে ধমক দিয়ে বললনে স্ত্রী

দুর্নীতির মামলায় ছাগলকাণ্ডের আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান এবং তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের Read more

মোবাইল ফোন ব্যবহার গ্রামে বেশি, শহরে কম
মোবাইল ফোন ব্যবহার গ্রামে বেশি, শহরে কম

শহর অঞ্চলের চেয়ে গ্রাম পর্যায়ে মোবাইল ফোন ব্যবহারকারীর হার বেশি। গ্রামের ৯৮ দশমিক ৩ শতাংশ খানা বা পরিবারে এক বা Read more

পুঠিয়ায় বিশেষ অভিযান, আ. লীগের দুই নেতা গ্রেপ্তার
পুঠিয়ায় বিশেষ অভিযান, আ. লীগের দুই নেতা গ্রেপ্তার

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান সরকার (৫৫) ও হজরত আলীকে (৬০) Read more

যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

আপাতত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন