ওষুধ কোম্পানিগুলো নানাভাবে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য ঢুকে যাচ্ছে এবং অধিক মুনাফা করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে গুলশান-বনানী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে হাইপারটেনশন (উচ্চ রক্তচাপ) বিষয়ক সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।নুরজাহান বেগম বলেন, ‘উচ্চ রক্তচাপ শুধু ডাক্তার কিংবা সরকারের বিষয় নয়। এটা আমাদের সবার বিষয়। হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ কেন হয়, এটা প্রতিরোধ করা দরকার। আমরা কিন্তু প্রতিরোধে যাচ্ছি না।’স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘তামাক আমাদের শেষ করে দিতে পারে। ওষুধ কোম্পানিগুলো নানাভাবে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য ঢুকে যাচ্ছে এবং অধিকতর মুনাফা করছে। আমরা যদি তামাক নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমাদের চিকিৎসা ব্যয়ে যে ৭১ শতাংশ পকেট থেকে খরচ হয়ে যায়, কিসের জন্য? ডায়াবেটিস, হাইপারটেনশন এবং ক্যানসার। এগুলো অসংক্রামক রোগ। চিকিৎসা তো আমরা করবোই, সরকারের দিক থেকে সরকার চেষ্টা করবে, যাতে চিকিৎসা সঠিকভাবে সবার কাছে পৌঁছায়।’তিনি আরও বলেন, ‘কিন্তু জনগণের একটা দায়িত্ব আছে। আমি, আপনি, সবাই মিলে এটাকে কীভাবে প্রতিরোধ করবো, মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। মানুষ সচেতন হলে এই রোগে আমাদের খুব বেশি বেগ পোহাতে হবে না। যারা গণমাধ্যমে কাজ করছেন, তাদেরও অনেক বড় দায়িত্ব যেন এ রোগগুলো আমাদের মধ্যে দানা বাঁধতে না পারে, সেই সচেতনতা তৈরি করতে হবে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পের পরোক্ষ আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন পুতিন
ট্রাম্পের পরোক্ষ আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন পুতিন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরোক্ষ আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে সাক্ষাতের বিষয়ে আগ্রহ Read more

শেষ মুহূর্তে স্থগিত হলো ফরিদপুরের ঘুড়ি উৎসব
শেষ মুহূর্তে স্থগিত হলো ফরিদপুরের ঘুড়ি উৎসব

ফরিদপুরে বহুল জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবটি শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) উৎসবটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও Read more

শেষ ষোলোয় বায়ার্ন-বেনফিকা, আর্জেন্টাইন ক্লাবের হতাশার বিদায়
শেষ ষোলোয় বায়ার্ন-বেনফিকা, আর্জেন্টাইন ক্লাবের হতাশার বিদায়

ফিফা ক্লাব বিশ্বকাপে ‘সি গ্রুপের’ ম্যাচে বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বেনফিকা। তবে ম্যাচ হারলেও টেবিলের Read more

আনোয়ারায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২
আনোয়ারায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত ২ জনকে আটক করেছে পুলিশ।রবিবার Read more

কাতারের মধ্যস্থতায় মার্কিন নাগরিককে মুক্তি দিল তালেবান
কাতারের মধ্যস্থতায় মার্কিন নাগরিককে মুক্তি দিল তালেবান

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকাল আরও এক মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে। ওয়াশিংটনের জিম্মি দূত অ্যাডাম বোহেলারের সফরের পর রবিবার (২৮ সেপ্টেম্বর) Read more

শিল্পী দিবস আজ
শিল্পী দিবস আজ

২৫ অক্টোবর, আজ চিত্রশিল্পীদের জন্যও বিশেষ দিন। কারণ আজ বিশ্ব শিল্পী দিবস ('World Artist Day')। দিনটি ছিল বিশ্বখ্যাত স্প্যানিশ শিল্পী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন