বিভিন্ন ধরণের ক্যানসার রয়েছে যার মধ্যে গলার ক্যানসার। অন্যান্য ক্যানসারের মতো এটাও সঠিক সময়ে চিকিৎসা না নিলে ভয়াবহ রূপ নিতে পারে এমনি মৃত্যুও হতে পারে। সাধারণৎ এই ক্যানসার কণ্ঠনালিসহ গলার আশেপাশের টিস্যু আক্রান্ত করে। প্রথম দিকে এই ক্যানসারের উপসর্গগুলো সাধারণ সর্দি বা গলার সংক্রমণের মতো মনে হয়। তাই অনেক সময় মানুষ এগুলোকে ছোটখাট সমস্যা মনে করেন যেটা পরবর্তিতে জটিল হয়ে যায়। তবে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে সুস্থ হওয়া সম্ভব বলছেন চিকিৎসক।গলার ক্যানসারের লক্ষণ: প্রাথমিক অবস্থায় বেশ কিছু লক্ষণ প্রকাশ পায়। এই লক্ষণগুলোর বিষয়ে সচেতন হলে সহজেই চিকিৎসা নেয়া যায়। এগুলো হলো:  ১. দীর্ঘস্থায়ী গলার ব্যথা: যদি গলা কয়েক সপ্তাহ ধরে ব্যথা করছে এবং আর ভালো হচ্ছে না, এটি গলার ক্যানসারের একটি সম্ভাব্য লক্ষণ হতে পারে। ক্যানসারের কারণে ব্যথা গভীর এবং গিলতে সমস্যা হয়। অনেকেই এটিকে ‘রেজার ব্লেড গলা’ হিসেবে বর্ণনা করেন। যদি গলার ব্যথা দুই সপ্তাহের বেশি স্থায়ী হয়, বিশেষ করে সর্দি বা অ্যালার্জির কোনো লক্ষণ না থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।২. কণ্ঠে পরিবর্তন বা ভয়েস হোয়াজনেস: ক্যানসার কণ্ঠনালির কোষ ও আশেপাশের টিস্যুতে প্রভাব ফেলে। ফলে কণ্ঠের স্বর পরিবর্তিত হয়, হোয়াজি বা দুর্বল হয়ে যায়। সাধারণ সর্দির হোয়াজনেসের তুলনায় এটি স্থায়ী এবং ধীরে ধীরে গুরুতর হয়ে ওঠে।৩. গিলতে কষ্ট বা ব্যথা: প্রথম দিকে খাবার খেতে গিলতে গেলে ব্যথা না হলেও সময়ের সঙ্গে বাড়তে থাকে।  ক্যানসারের কারণে খাবার গিলে ব্যথা বা গলায় জ্বালা হতে পারে। সমস্যাটি ধীরেধীরে জটিল হয়।৪. ঘাড়ে ফুলে যাওয়া বা লাম্প: গলার ক্যানসার প্রায়ই ঘাড়ে লাম্প বা লিম্ফ নোডের ফোলাভাব দিয়ে শুরু হয়। অনেকেই এটাখে সংক্রমণ ভেবে ভুল করেন। কিন্তু ক্যানসারের কারণে লাম্প শক্ত হয়।৫. অপ্রত্যাশিত ওজন কমা ও ক্লান্তি: ক্যানসার গিলে সমস্যা তৈরি হয় এর ফলে আক্রান্ত ব্যতি খাবার কম খান। সময়ের সঙ্গে তার ওজন অপ্রত্যাশিতভাবে কমে যায় সেই সঙ্গে ক্লান্তি লাগে সবসময়। শরীর ক্যানসারের বিরুদ্ধে লড়াই করতে বেশি শক্তি ব্যবহার করে, ফলে ক্লান্তি আরও বেড়ে যায়। যেকোনও উপসর্গ উপেক্ষা করা ঠিক নয়। প্রাথমিক পর্যায়ে শনাক্ত করলে চিকিৎসা অনেকটা সহজ হয়ে যায়। তাই গলার ব্যথা, হোয়াজনেস, গিলে সমস্যা, ঘাড়ে লাম্প বা অপ্রত্যাশিত ওজন কমার মতো লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত পুষ্টি গ্রহণ করুন, যা ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৪ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
১৪ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ৩০ ভাদ্র ১৪৩২ বাংলা, ২০ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

বড়াইগ্রামে মহাসড়কে গাড়ি পার্কিং নিষেধ করায় পুলিশের উপর হামলা
বড়াইগ্রামে মহাসড়কে গাড়ি পার্কিং নিষেধ করায় পুলিশের উপর হামলা

বড়াইগ্রামে মহাসড়কে গাড়ি পার্কিং নিষেধ করায় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার বনপাড়া-পাবনা মহাসড়কের সাদিয়া তেল Read more

বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহায়তা
বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহায়তা

রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার বৃহত্তর মুসলিম ব্লক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ও ঢেউ টিন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।মঙ্গলবার Read more

খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক
খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ক্ষমতাচ্যুত আরেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আওয়ামী Read more

টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। বুধবার (২ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের Read more

সাবেক কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় হাদিকে: ডিবি
সাবেক কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় হাদিকে: ডিবি

মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন