চলমান গাজা উপত্যকায় নৃশংসতার বিষয়ে ইসরায়েলি গণমাধ্যমের নীরবতা ভাঙতে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্যোগে পরিচালিত ‘মিডিয়া ফ্লোটিলা’ অভিযানে অংশ নিতে নিয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম।ইতালি থেকে এই ফ্লোটিলায় অংশ নিয়ে ইসরায়েলের দিকে যাচ্ছেন। ইসরায়েল থেকে এখন খুব অল্প দূরেই রয়েছে এই ফ্লোটিলা। এক ফেসবুক পোস্টে শহিদুল আলম আবেগঘন পোস্ট দিয়েছেন।জুলাইয়ের প্রথম শহীদ আবু সাঈদের ছবিসংবলিত টি-শার্ট পরা ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আজ আমার বড় ভাইয়ের জন্মদিন। তিনি একজন বিদ্রোহী ছিলেন, সমাজের প্রত্যাশা পূরণ না করে আত্মহত্যা করেছিলেন। তার মৃত্যু আমার জন্য নতুন নতুন দরজা খুলে দিয়েছে।’ শহিদুল আলম বলেন, ‘আমি আমার বুকে আবু সাঈদের ছবি আঁকা জামা পরেছি, যে সশস্ত্র পুলিশের সামনে উন্মুক্ত বুকে দাঁড়িয়েছিল।তাকে ১৬ জুলাই ২০২৪ সালে হত্যা করা হয়েছিল, শেখ হাসিনার পতনের আন্দোলনে এই প্রাণ বিসর্জন একটি বড় মোড় ছিল।’খ্যাতনামা এই আলোকচিত্রশিল্পী বলেন, “আজ ফ্লোটিলা ‘বিবেক’-এর লোকেরা, প্রথম সারিতে আমাদের আগে নৌকায় থাকা অন্যরা এবং বিশেষ করে যারা ফিলিস্তিনি জনগণের অধিকারের জন্য গাজায় তাদের জীবন ঝুঁকির মুখে ফেলেছেন, তারাই ইসরায়েল এবং তার মিত্রদের গণহত্যামূলক কর্মকাণ্ডকে চ্যালেঞ্জ জানাচ্ছেন।”তিনি বলেন, ‘আমরা একা নই, এখানে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ আছে, যারা ইতিহাসের একদিকে দাঁড়িয়ে আছেন। আমরা তাদের সম্মিলিত ক্রোধের প্রতিনিধিত্ব করছি।ফিলিস্তিনকে মুক্ত করার জন্য আমরা যা কিছু করতে পারি তা করব। ফিলিস্তিন স্বাধীন হবে।’ ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে পরিচিত এই নৌবহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌকা, যাতে প্রায় ৫০০ যাত্রী রয়েছেন। এর মধ্যে আছেন সংসদ সদস্য, আইনজীবী, কর্মী এবং সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গও।বিবৃতিতে নৌবহর জানায়, ‘এই শত্রুতামূলক পদক্ষেপে ৪০টির বেশি দেশের নিরস্ত্র নাগরিকদের প্রাণ মারাত্মক ঝুঁকিতে পড়েছে।তবু আমরা গাজামুখী যাত্রা অব্যাহত রাখব।’এখন তারা গাজা উপকূল থেকে প্রায় ১২০ নটিক্যাল মাইল দূরে রয়েছে—যেখানে ইসরায়েল কোনো নৌকা গাজায় প্রবেশ ঠেকাতে টহল দিচ্ছে। যদি আটকে না দেওয়া হয়, বৃহস্পতিবার সকালে তারা পৌঁছানোর আশা করছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেকনিক্যাল জটিলতায় আঁটকে আছে সাত কলেজের ভর্তি পরীক্ষা
টেকনিক্যাল জটিলতায় আঁটকে আছে সাত কলেজের ভর্তি পরীক্ষা

রাজধানীর সরকারি সাত কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা কোন প্রক্রিয়ায় হবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বুধবার (১৮ই জুন) Read more

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় দুই দোকানকে জরিমানা
মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় দুই দোকানকে জরিমানা

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য সংরক্ষণ ও পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই দোকানকে ৪ হাজার টাকা জরিমানা করেছে Read more

সোনারগাঁয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত
সোনারগাঁয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সোনারগাঁয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সোনারগাঁ Read more

শিবচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও গাছ কাটার অভিযোগ
শিবচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও গাছ কাটার অভিযোগ

মাদারীপুরের শিবচর উপজেলার মুন্সী কাদিরপুর ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখল ও গাছ কাটার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) Read more

নোয়াখালীতে বামনী নদীর পাড়ে মানববন্ধন, ভাঙ্গন রোধে ক্লোজার ও ব্লক স্থাপনের দাবি
নোয়াখালীতে বামনী নদীর পাড়ে মানববন্ধন, ভাঙ্গন রোধে ক্লোজার ও ব্লক স্থাপনের দাবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে নদী ভাঙন রোধে ব্লক স্থাপন, বামনী নদীতে ক্লোজার (বাঁধ) নির্মাণ ও বামনী রেগুলেটর চালু করার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন