চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী বাসচাপায় মোহাম্মদ কবির (২০) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় নাহার এগ্রোর সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত কবির কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি নাহার এগ্রোতে অস্থায়ী নির্মাণশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, ফোনে কথা বলতে বলতে সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী জোনাকি পরিবহনের একটি বাস কবিরকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।প্রত্যক্ষদর্শী রিয়াজ উদ্দিন বলেন, ‘আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। তখন নাহারের দুইজন শ্রমিক রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির বাস এসে ধাক্কা দিলে একজন মারা যান।’জোরারঞ্জন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা আহত শ্রমিককে হাসপাতালে নিয়ে যায়। পথে তার মৃত্যু হয়। বর্তমানে লাশ থানায় রাখা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। পরিবার এলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য
ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

পশ্চিম তীরের কয়েকজন ইসরায়েলি বসতি স্থাপনকারী (সেটেলার) এবং সংশ্লিষ্ট গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।গাজায় নতুন সামরিক অভিযান না বন্ধ Read more

বরিশালে ট্রাকচাপায় ২ যুবকের মৃত্যু
বরিশালে ট্রাকচাপায় ২ যুবকের মৃত্যু

বরিশাল নগরীতে বেপরোয়া গতির ট্রাকচাপায় মোটরসাইকেল চালক ও আরোহী দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (০২ জানুয়ারি) গভীর রাতে নগরীর রূপাতলী Read more

এক দফা দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি ইশরাকের
এক দফা দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি ইশরাকের

বিএনপি নেতা ইশরাক হোসেন অভিযোগ করেছেন যে, একটি গোষ্ঠী দেশকে গণতান্ত্রিক ধারার বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।শনিবার (৭ জুন) দুপুরে Read more

৩০ লক্ষ টাকার সিগারেট জব্দ করেছে সেনাবাহিনীর লংগদু জোন
৩০ লক্ষ টাকার সিগারেট জব্দ করেছে সেনাবাহিনীর লংগদু জোন

রাঙামাটি পার্বত্য জেলার দুর্গম বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা হতে খেদারমারা এলাকা হয়ে দুরছড়ি পাবলাখালী এলাকার মধ্য দিয়ে পেয়ারাছড়া লেম্বুছড়ি এলাকায় অবৈধ Read more

ঝালকাঠির বাসন্ডা সেতুতে আবারও ফাটল, যানজটে ভোগান্তি
ঝালকাঠির বাসন্ডা সেতুতে আবারও ফাটল, যানজটে ভোগান্তি

ঝালকাঠির গুরুত্বপূর্ণ যোগাযোগস্থল বাসন্ডা সেতুতে আবারও ফাটল দেখা দিয়েছে। সোমবার সকালে বেইলি সেতুর পশ্চিম প্রান্তে নতুন করে এ ফাটল ধরা Read more

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে নোবিপ্রবির পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে নোবিপ্রবির পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অনুষ্ঠিত বিভিন্ন শিক্ষাবর্ষের টার্ম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে পাঁচ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন