মাদারীপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ফাঁদে পড়ে ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। সোমবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার পাচখোলা এলাকা থেকে তাদের আটক করা হয়।পুলিশ জানায়, তথ্য-প্রযুক্তির ব্যবহার ও গোপন তথ্যের ভিত্তিতে মাদকের লেনদেনের সময় অভিযান চালিয়ে ওয়াসিম মাদবর (৫২), মো. আরমান মাতুব্বর (২৬) ও মো. সজীব মুন্সি (৩০) নামে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ও ২৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, গ্রেফতারকৃতদের মধ্যে আরমান মাতুব্বরের বিরুদ্ধে মাদকসহ ১৪টি মামলা এবং ওয়াসিম মাদবরের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফ্লোটিলার দিকে আসছে ইসরায়েলি জাহাজ, যে কোনো সময় হামলা
ফ্লোটিলার দিকে আসছে ইসরায়েলি জাহাজ, যে কোনো সময় হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে যাওয়া ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলার দিকে এগিয়ে আসছে দখলদার ইসরায়েলের জাহাজ। বার্তাসংস্থা রয়টার্সকে বুধবার (১ অক্টোবর) Read more

শেখ হাসিনাসহ ২৬১ পলাতক আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি
শেখ হাসিনাসহ ২৬১ পলাতক আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি

বহুল আলোচিত ‘জয় বাংলা ব্রিগেড’ সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬১ আসামিকে পলাতক ঘোষণা করেছেন আদালত। তাদের নাম Read more

২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী
২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আজ রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে Read more

নারী নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন, ক্ষমা চাইলেন সেই শিক্ষক
নারী নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন, ক্ষমা চাইলেন সেই শিক্ষক

নারী শিক্ষার্থীদের পোশাক ও সাজিদ আব্দুল্লাহকে নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। অভিযুক্ত Read more

‘আমার একটা হাত নেই, আর্টিফিশিয়াল হাত, সেটাও পুলিশ ভেঙে ফেলেছে’
‘আমার একটা হাত নেই, আর্টিফিশিয়াল হাত, সেটাও পুলিশ ভেঙে ফেলেছে’

‘আমার একটা হাত নাই, এটা আর্টিফিশিয়াল (কৃত্রিম) হাত। ওরা (পুলিশ) বাড়ি মেরে সেটাও ভেঙে ফেলছে। আমার কাছে কি এত টাকা Read more

সাতকানিয়ায় শরৎকালেও ফলছে তরমুজ
সাতকানিয়ায় শরৎকালেও ফলছে তরমুজ

চট্টগ্রামের সাতকানিয়ায় অসময়ে তরমুজ চাষ করে নতুন দিগন্ত উন্মোচন করেছেন স্থানীয় কৃষকরা। বর্ষা ও শরৎকালেও তরমুজ চাষে ব্যাপক সাফল্য পেয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন