অবরুদ্ধ গাজায় ত্রাণ সরবরাহের চেষ্টাকারী আন্তর্জাতিক জাহাজের বহর সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, গাজা উপকূলের কাছাকাছি এলাকায় পৌঁছানো জাহাজের বহর ঘেঁষে ইসরায়েলি কিছু নৌযান ‌‌‘‘বিপজ্জনক ও ভীতিকর আচরণ’’ করছে। বুধবার যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকা থেকে ১১৮ মাইল দূরে অবস্থান করা সুমুদ ফ্লোটিলা জাহাজের বহরকে ইসরায়েল ডুবিয়ে দেওয়ার হুমকির পর এই পরিস্থিতি তৈরি হয়েছে।গাজা অভিমুখী এই মিশনের আয়োজকরা জানান, ইসরায়েলি দুটি ‘‘যুদ্ধজাহাজ’’ দ্রুতগতিতে এসে বহরের দুই জাহাজ আলমা ও সিরিয়াসকে ঘিরে ফেলে। এ সময় সব ধরনের নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে যায়। জাহাজে অবস্থানরত আয়োজক থিয়াগো আভিলা এক সংবাদ সম্মেলনে যোগাযোগ ব্যবস্থা অচলের ঘটনাকে ইসরায়েলি সামরিক বাহিনীর ‘‘সাইবার হামলা’’ বলে অভিহিত করেছেন।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, আন্তর্জাতিক ওই নৌবহরের কিছু যোগাযোগ ব্যবস্থা পুনরায় সচল হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এই বিষয়ে মন্তব্যের অনুরোধে ইসরায়েলি কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনও সাড়া দেননি।গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের এই নৌবহরে ৪০টিরও বেশি বেসামরিক নৌকা ও জাহাজ রয়েছে। এসব নৌযানে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০০ জন নাগরিক রয়েছে। তাদের মধ্যে সংসদ সদস্য, আইনজীবী, মানবাধিকারকর্মী এবং সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পদ্মায় বাসডুবি: নিহত বেড়ে ২৩, সবার পরিচয় শনাক্ত
পদ্মায় বাসডুবি: নিহত বেড়ে ২৩, সবার পরিচয় শনাক্ত

দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৩ Read more

পাকিস্তানে ৯ বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা
পাকিস্তানে ৯ বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা

পাকিস্তানে অন্তত নয়জন বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। আজ শুক্রবার বেলুচিস্তানের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন বলে Read more

টি–টোয়েন্টি বিশ্বকাপে ২০ দল চূড়ান্ত, চমক ইতালি
টি–টোয়েন্টি বিশ্বকাপে ২০ দল চূড়ান্ত, চমক ইতালি

আগামী বছরের টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ২০ দেশ। সবশেষ দল হিসেবে টুর্নামেন্টের মূল পর্বে জায়গা করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। Read more

বোমা বিস্ফোরিত হয়ে চার ইসরায়েলি সেনা নিহত
বোমা বিস্ফোরিত হয়ে চার ইসরায়েলি সেনা নিহত

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় সড়কপাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন Read more

মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।  এঘটনায় আহত হয়েছেন আরো ১ জন। আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন