দিনের শুরু হোক বা আড্ডা বা আলাপ আলোচনা, কফি কেবল এক কাপ পানীয় নয়। বরং এটি আমাদের ভোরের ঘুম ভাঙানোর সঙ্গী, পুরনো বন্ধুর সঙ্গে আড্ডার উপলক্ষ, কিংবা নতুন কিছুর শুরু। কফি জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।যারা কফি ভালোবাসেন, তাদের জন্য আজকের দিনটি বিশেষ। কারণ আজ ১ অক্টোবর, আন্তর্জাতিক কফি দিবস। প্রতি বছর বিশ্বজুড়ে পান করা হয় কোটি কোটি কাপ কফি। যদিও কফি পান করতে কোনো নির্দিষ্ট দিন লাগে না, তবুও আন্তর্জাতিক কফি দিবসে কফিপ্রেমীদের একটু বিশেষ হতেই পারে।আন্তর্জাতিক কফি সংস্থা (আইসিও) ২০১৪ সাল থেকে ১ অক্টোবরকে আন্তর্জাতিক কফি দিবস হিসাবে ঘোষণা করে। ২০১৫ সালে ইতালিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক কফি দিবস উদযাপিত হয়।দেশের কফির স্বাদ ভিন্ন রকম। যেমন, তুর্কি কফি (ইব্রিক পাত্রে), ভিয়েতনামিজ কফি (কনডেন্সড মিল্ক দিয়ে), কিংবা আইরিশ কফি। এসব কফির ভিন্ন স্বাদ বিশেষ অভিজ্ঞতা এনে দেবে। ফ্রেঞ্চ প্রেস, মকা পট, কেমেক্স, অ্যারোপ্রেস—যে পদ্ধতিই বেছে নেন না কেন, প্রতিবার ভিন্ন স্বাদ পাবেন।কফির জন্ম ইথিওপিয়ায়। প্রচলিত আছে, নবম শতকে এক রাখাল লক্ষ্য করেছিল, তার ছাগল কফির বীজ খেয়ে বেশ চনমনে হয়ে যায়।১৫শ শতকে কফি আরবে জনপ্রিয় হয়। তারপর ছড়িয়ে পড়ে এশিয়া, ইউরোপ হয়ে আমেরিকা পর্যন্ত। আধুনিক কফি সংস্কৃতির সূচনা হয় মাত্র পঞ্চাশ বছর আগে, যখন থার্ড ওয়েভ কফি শপ আসতে শুরু করে।পানীয় হিসাবে কফি রয়েছে বিশ্বে জনপ্রিয়তার শীর্ষে। কফির উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং বেশ কিছু উপকারী উপাদানের জন্য কফি অনেক রোগের ঝুঁকি কমাতে সক্ষম। এছাড়াও কফি পানে রয়েছে আরও কিছু উপকারিতা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সারজিসের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলার আবেদন বিএনপি নেতার
সারজিসের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলার আবেদন বিএনপি নেতার

সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগ এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে গাজীপুর কোর্টে মামলা দায়েরের আবেদন Read more

জুলাইযোদ্ধা সুরভীর জামিন মঞ্জুর
জুলাইযোদ্ধা সুরভীর জামিন মঞ্জুর

জুলাইযোদ্ধা তাহরিমা সুরভীর জামিন মঞ্জুর হয়েছে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (০৫ জানুয়ারি) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল ফেসবুক পেজে Read more

নান্দাইলে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ
নান্দাইলে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ

পারিবারিক পুষ্টি বাগান স্থাপন (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় ময়মনসিংহের নান্দাইলে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর Read more

হাজারীহাট স্কুল এন্ড কলেজ এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
হাজারীহাট স্কুল এন্ড কলেজ এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত

নোয়াখালী কোম্পানীগঞ্জে 'হাজারীহাট হাই স্কুল এন্ড কলেজ এক্স স্টুডেন্টস এসোসিয়েশন' এর শুভ সূচনা ও ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান -২০২৫ অনুষ্ঠিত হয়েছে৷সোমবার Read more

উলিপুরে ‌বিশ মামলার আসামি নয়ন গ্রেপ্তার
উলিপুরে ‌বিশ মামলার আসামি নয়ন গ্রেপ্তার

কু‌ড়িগ্রা‌মের উলিপুরে ‌নয়ন মিয়া (৩৬) না‌মে বিশ মামলার আসামি ও চি‌হিৃত এক মাদক কারবা‌রি‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পুলিশ। শ‌নিবার (১০ মে) দিবাগত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন