কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, ‘হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা হলো সম্প্রীতি ও ঐক্যের উৎসব। ১৯৭১ সালে যারা এ দেশের অস্তিত্বকেই স্বীকার করেনি, হিন্দুদের বাড়িঘর ছিনিয়ে নিয়েছিল, তারাই ক্ষমতার স্বপ্ন দেখছে।’মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া বাজার কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শনকালে তার বক্তব্যে এসব কথা বলেন কৃষিবিদ হাসান জাফির তুহিন।তিনি আরও বলেন, ‘বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। আপনারা আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে থাকবেন। আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনাদের ভূমিকা থাকবে। যেকোনো পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের সাথে থাকবে। আমরা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। তার নীতি, সততা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাব।’পূজামণ্ডপ পরিদর্শনকালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য আরিফা সুলতানা রুমা, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহবায়ক নূর মুজাহিদ স্বপন, সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিখন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম হুমায়ুন কবীর, ভাঙ্গুড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু নাঈম নাসিরসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টঙ্গীর আলোচিত সন্ত্রাসী সুজন গ্রেফতার
টঙ্গীর আলোচিত সন্ত্রাসী সুজন গ্রেফতার

টঙ্গীর আলোচিত সন্ত্রাসী সুজন মিয়া উরফে কিলার সুজনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। শুক্রবার (১৬ মে) দুপুরে নগরীর পুবাইল থানাধীন Read more

খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে পুড়ল ৩৫ দোকান
খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে পুড়ল ৩৫ দোকান

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার ঐতিহ্যবাহী বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) মধ্যরাতে Read more

যশোরের শার্শা ও নরেন্দ্রপুরে দুই বিএনপি নেতা বহিষ্কার
যশোরের শার্শা ও নরেন্দ্রপুরে দুই বিএনপি নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যশোরের শার্শা উপজেলার উলাশি ও সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা Read more

১৫০ উপজেলায় প্রাথমিক স্কুলে খাবার পাবে শিশুরা
১৫০ উপজেলায় প্রাথমিক স্কুলে খাবার পাবে শিশুরা

দেশের ৮টি বিভাগের ৬২টি জেলার নির্বাচিত ১৫০টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চালু হতে যাচ্ছে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’। এই Read more

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান
যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান

যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক স্টিলথ এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। তারা বলেছে, বিমানটি ইরানের মধ্যাঞ্চলের উড়ার সময় টার্গেট করা Read more

কারখানা দেখিয়ে ব্যাংক থেকে টাকা নিয়ে মালিকরা পালিয়েছে : শ্রম উপদেষ্টা
কারখানা দেখিয়ে ব্যাংক থেকে টাকা নিয়ে মালিকরা পালিয়েছে : শ্রম উপদেষ্টা

‘কারখানা দেখিয়ে দেশের ব্যাংক থেকে টাকা নিয়ে মালিকরা দেশ থেকে পালিয়ে গেছেন। রা শ্রমিকদের কথা চিন্তাও করেনি। সেটা এখন আমাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন