ময়মনসিংহের তারাকান্দায় বৃদ্ধ হালিম উদ্দিন আকন্দকে (৭০) ধরে জোর করে চুল-দাড়ি কেটে দেওয়ার ঘটনায় মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ নগরের জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১ অক্টোবর) দুপুরে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, গত শনিবার বিকেলে ময়মনসিংহের তারাকান্দা থানায় এ ঘটনায় একটি মামলা হয়। গ্রেপ্তার মো. মজলু মিয়া (৫০) উপজেলার কাশিগঞ্জ বাজার এলাকার মৃত রজব তালুকদারের ছেলে এবং এজাহারভুক্ত ৭ নম্বর আসামি মজলু। জানা গেছে, ‘হিউম্যান সার্ভিস বাংলাদেশ’ নামে একটি সংগঠন ওই চুল কাটার কাজটি করেছিল। সংগঠনের সদস্যরা ঢাকা থেকে ময়মনসিংহে এসে ওই কাজ করেন। সংগঠনটির প্রধান ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারীতলা গ্রামের বাসিন্দা সোহরাব হোসেন আশরাফীসহ ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৪-৫জনকে আসামি করে মামলার আবেদন করেন ভুক্তভোগী হালিম উদ্দিনের ছেলে মো. শহিদ মিয়া আকন্দ। পরে পুলিশ সেটি মামলা হিসেবে নথিভুক্ত করে। বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান বলেন, গ্রেফতার মজলু মিয়াকে বুধবার আদালতে সোপর্দ করা হবে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। হজরত শাহজালালের (রহ.) ভক্ত হালিম উদ্দিন আকন্দ দীর্ঘ ৩৪ বছর ধরে চুল কাটেননি, যার কারণে তার মাথায় জটা তৈরি হয়েছিল। সম্প্রতি ঘটনার দিন কাশিগঞ্জ বাজারে তাকে ‘হিউম্যান সার্ভিস বাংলাদেশ’ নামের একটি সংগঠনের লোকজন জোর করে ধরে নিয়ে ট্রিমার দিয়ে তার মাথার জট, দাড়ি ও চুল কেটে দেন। এ সময় তিনি শারীরিক নির্যাতন ও বলপ্রয়োগের শিকার হন। হঠাৎ ওই ব্যক্তিরা জোর করে চুল কেটে দেওয়ায় তিনি অত্যন্ত মর্মাহত হন এবং শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েন। তিনি লজ্জায় ঘর থেকেও তেমন বের হন না। এ ঘটনায় গত শনিবার বিকেলে তারাকান্দা থানায় একটি মামলা করেন হালিম উদ্দিনের ছেলে মো. শহিদ মিয়া আকন্দ। মামলায় সাতজনের নাম উল্লেখের পাশাপাশি মোট ১২ জনকে আসামি করা হয়। এদিকে এ ঘটনাকে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) ‘মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদপুরের ৭ গ্রামে ঈদ উদযাপন
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদপুরের ৭ গ্রামে ঈদ উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল আযহা উদযাপন করছেন ফরিদপুরের বোয়ালমারীর সাত গ্রামের মানুষ। শুক্রবার (৬ জুন) বোয়ালমারী উপজেলার Read more

‘তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ’
‘তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণই Read more

গাজায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত, অনাহারে মৃত্যু আরও ১০ জনের
গাজায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত, অনাহারে মৃত্যু আরও ১০ জনের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে। ইসরায়েলের অবরোধের কারণে সৃষ্ট এই পরিস্থিতিতে অনাহারে নতুন করে আরও ১০ Read more

রাজধানীতে প্রশিক্ষণ নেওয়া আ.লীগের ২৬ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজধানীতে প্রশিক্ষণ নেওয়া আ.লীগের ২৬ নেতা-কর্মী গ্রেপ্তার

সম্প্রতি রাজধানীর খিলক্ষেতে বসুন্ধরার কেবি কনভেনশন হলে সারাদেশ থেকে আসা আওয়ামী লীগ নেতা কর্মীদের প্রশিক্ষণ দেয়ার ঘটনায় মোট ২৬ জনকে Read more

চুয়াডাঙ্গায় এনজিও ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা
চুয়াডাঙ্গায় এনজিও ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় এনজিও ঋণের বোঝা সইতে না পেরে শামীমুর রহমান (৫০) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।রোববার (২১ সেপ্টেম্বর) ভোর ৫ Read more

কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায়, খুলে দেয়া হবে জলকপাট
কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায়, খুলে দেয়া হবে জলকপাট

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানির লেভেল রবিবার সন্ধ্যা ৬ টায় ১০৭ ফুট এমএসএল হওয়ায়, আগামীকাল সোমবার বিকেল ৩ টায় কাপ্তাই বাঁধের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন