ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় উপকূলে রিখটার স্কেলে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যার দিকে এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে।তবে ভূমিকম্পের কারণে দেশটিতে তাৎক্ষণিকভাবে কোনও প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় ভূকম্পন দপ্তর সতর্ক করে দিয়ে বলেছে, শক্তিশালী ওই ভূমিকম্পের কারণে সমুদ্রে হালকা মাত্রার সুনামি আঘাত হানতে পারে।সংস্থাটি ফিলিপাইনের মধ্যাঞ্চলের লেইতে, সেবু ও বিলিরান দ্বীপের বাসিন্দাদের সমুদ্রতীরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে লোকজনকে সৈকত থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইনে আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বোহল প্রদেশের কালাপে পৌরসভা। ভূমিকম্পটি পৌরসভা থেকে প্রায় ১১ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার ভূগর্ভে সমুদ্রে উৎপত্তি হয়েছে। ওই এলাকায় প্রায় ৩৩ হাজার মানুষের বসবাস রয়েছে।প্রাথমিকভাবে ফিলিপাইনে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানালেও পরবর্তীতে তা সংশোধন করে ইউএসজিএস। মার্কিন এই ভূতাত্ত্বিক সংস্থা বলেছে, ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার ভূম্পন রেকর্ড করা হয়েছে।প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র বলেছে, এই ভূমিকম্প থেকে তাৎক্ষণিকভাবে বড় ধরনের সুনামির হুমকি নেই। এজন্য বাড়তি কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই।প্রশান্ত মহাসাগরীয় ‘‘রিং অব ফায়ারে’’ অবস্থিত ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প হয়। যদিও বেশিরভাগ ভূমিকম্প মানুষ টের পায় না। মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা রিং অব ফায়ারকে বিশ্বের সবচেয়ে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির সক্রিয় অঞ্চল হিসেবে শনাক্ত করেছে। তবে ওই অঞ্চলে হঠাৎ করেই বড় ও বিধ্বংসী ভূমিকম্প আঘাত হানতে পারে।সূত্র: এএফপি, রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মানিকগঞ্জে ভুল রক্ত পুশে রোগীর মৃত্যু: চিকিৎসকদের অবহেলার সত্যতা মিলেছে
মানিকগঞ্জে ভুল রক্ত পুশে রোগীর মৃত্যু: চিকিৎসকদের অবহেলার সত্যতা মিলেছে

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ‘ও’ পজিটিভ এর বদলে ‘বি’ পজিটিভ গ্রুপের রক্ত পুশ করায় রোগী মৃত্যুর ঘটনায় দায়িত্বরত চিকিৎসক ও Read more

ফটিকছড়িতে কুরুচিপূর্ণ আচরণের অভিযোগে ছাত্রদল নেতাকে নোটিশ
ফটিকছড়িতে কুরুচিপূর্ণ আচরণের অভিযোগে ছাত্রদল নেতাকে নোটিশ

চট্টগ্রামের ফটিকছড়িতে নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ আচরণের অভিযোগে ‘কারণ দর্শানো’র নোটিশ পেয়েছেন ছাত্রদল নেতা মহিন উদ্দিন মেসি। ইতোমধ্যে ‘কুরুচিপূর্ণ’ ভিডিওটি সর্বত্র Read more

তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে দলটির নতুন Read more

ত্রিশালে রেড লেডি জাতের পেঁপের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
ত্রিশালে রেড লেডি জাতের পেঁপের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

ময়মনসিংহের ত্রিশালের রফিক তার আড়াই একর জমিতে বিদেশি জাতের পেঁপে চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। উপজেলা সদর থেকে প্রায় ১৬ Read more

যাযাবর পলাশের সুরে ভাওয়াইয়ার আমেজ, গাইছেন পাখি বাউলিয়ানা
যাযাবর পলাশের সুরে ভাওয়াইয়ার আমেজ, গাইছেন পাখি বাউলিয়ানা

এই প্রজন্মের জনপ্রিয় গীতিকার ও সুরকার যাযাবর পলাশের কথায় এবং সুরে নতুন একটি ফোক ঘরানার গান নিয়ে আসছেন দেশের প্রতিভাবান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন