ইসরায়েলের সংবেদনশীল গোপন তথ্য প্রকাশ করেছে ইরান। এর মধ্যে ইসরায়েলের ১৮৯ জন পরমাণু ও সামরিক বিশেষজ্ঞের বিস্তারিত তথ্যও রয়েছে। এগুলো মোসাদের গোপনীয় জগতের ভেতরে এক অভূতপূর্ব দৃষ্টিভঙ্গি বলে জানিয়েছে তেহরান। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের।ইসরায়েলের পারমাণবিক অস্ত্র কর্মসূচির বিস্তারিত বিবরণ ও বৈশ্বিক কার্যাবলির বিবরণসহ লাখ লাখ পৃষ্ঠার এ নথিপত্র প্রকাশ করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব টেলিভিশনে দেশটির সর্বশেষ অভূতপূর্ব গোয়েন্দা অর্জনের এ ঘোষণা দেন।প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের অস্ত্র এবং উচ্চাকাঙ্ক্ষার ওপর গোপনীয়তার আবরণ উপড়ে ফেলা হয়েছে। দশকের পর দশক ধরে তেল আবিবের পারমাণবিক অস্ত্রাগার এবং ধ্বংসাত্মক শক্তির ক্রমবর্ধমান সাধনা লুকিয়ে রেখেছে যেসব ইসরায়েলি কর্মকর্তা এবং তাদের মিত্ররা, সেগুলো উন্মোচন করা হয়েছে।দেশটির গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব ব্যাখ্যা করেছেন, এই ভাণ্ডারে অতীত এবং চলমান অস্ত্র প্রকল্প, পুরোনো অস্ত্র আপগ্রেড ও সংস্কারের উদ্যোগ এবং যুক্তরাষ্ট্র ও বেশ কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গে তেল আবিবের সহযোগিতামূলক উদ্যোগের রেকর্ড রয়েছে।তিনি জানান, তেল আবিবের পারমাণবিক সক্ষমতা বিকাশের জন্য দায়ী প্রশাসনিক কাঠামো এবং কর্মীদের সম্পর্কেও বিস্তৃত তথ্যও রয়েছে এতে। খাতিব উল্লেখ করেন, মন্ত্রণালয় ১৮৯ জন সিনিয়র ইসরায়েলি পারমাণবিক ও সামরিক বিশেষজ্ঞকে চিহ্নিত করে তাদের সংযোগ এবং নির্দিষ্ট ভূমিকার তালিকা তৈরি করেছে।তিনি বলেন, এটি সম্প্রচারের সময় বিশেষজ্ঞদের পরিচয়পত্র এবং অস্ত্র কর্মসূচিতে সক্রিয়ভাবে জড়িত ব্যক্তিদের ছবি দেখানো হয়। তাদের অনেকেই জানেন না যে তারা ক্যামেরায় বন্দী হয়েছেন। ইরানের এই মন্ত্রী জোর দিয়ে বলেন, প্রকাশিত তালিকাটিতে ইরান যে তথ্য উপস্থাপন করেছে তা কেবল একটি অংশ মাত্র।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লোহাগাড়ায় স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থে সেতু তৈরি করলেন এলাকাবাসী
লোহাগাড়ায় স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থে সেতু তৈরি করলেন এলাকাবাসী

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ গ্রামের ঘোনাপাড়ায় এলাকাবাসী স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে টংকাবতী খালের উপর কাঠ ও লোহা Read more

সিরাজদিখানে মোবাইল সার্ভিসিং দোকানে অগ্নিকাণ্ড, ক্ষতি ১০-১২ লাখ
সিরাজদিখানে মোবাইল সার্ভিসিং দোকানে অগ্নিকাণ্ড, ক্ষতি ১০-১২ লাখ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে একটি মোবাইল সার্ভিসিং দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানে থাকা মোবাইল সার্ভিসিংয়ের বিভিন্ন যন্ত্রপাতি, মোবাইলের ডিসপ্লেসহ নানা ধরনের Read more

মুন্সিগঞ্জে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড
মুন্সিগঞ্জে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

মুন্সিগঞ্জের সিরাজদিখানের মজিবুর খান (৫২) হত্যা মামলায় দুই আসামীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা Read more

ইরানের মুহুর্মুহু মিসাইল হামলায় অগ্নিগর্ভ ইসরায়েল, বাজছে সতর্কতা সাইরেন
ইরানের মুহুর্মুহু মিসাইল হামলায় অগ্নিগর্ভ ইসরায়েল, বাজছে সতর্কতা সাইরেন

ইরানের চালানো নতুন হামলার জেরে দখলদার ইসরায়েলজুড়ে বাজছে সতর্কতামূলক সাইরেন। এ সময় ইসরায়েলিরা আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যেতে থাকেন। ইরানের বিপ্লবী Read more

মলদোভাকে ১১ গোলে বিধ্বস্ত করল নরওয়ে, হালান্ডের পাঁচ গোল
মলদোভাকে ১১ গোলে বিধ্বস্ত করল নরওয়ে, হালান্ডের পাঁচ গোল

অবিশ্বাস্য ধারাবাহিকতায় গোলের পর গোল করে যাচ্ছেন আর্লিং হালান্ড। ক্লাব ফুটবলের মতো জাতীয় দলেও নিজেকে প্রমাণ করলেন তিনি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) Read more

সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় নারীসহ দুইজন নিহত। অন্য দিকে নাবিল পরিবহনেন একটি দূরপাল্লার বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন