ফিলিস্তিনের গাজায় প্রতিরোধ বাহিনীর যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ২ ইসরাইলি সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৯ সেনা। সোমবার (২৯ সেপ্টেম্বর) ইসরাইলি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।ইসরাইলি গণমাধ্যমের খবরে বলা হয়, উত্তর গাজায় ইসরাইলি সেনাদের লক্ষ্য করে একটি অ্যান্টি-ট্যাংক মিসাইল নিক্ষেপ করা হয়।  এতে দুই সেনা নিহত ও নয়জন আহত হয়েছেন।হিব্রু ভাষার সংবাদমাধ্যম জানায়, গাজায় ইসরাইলি বাহিনীর ওপর সমন্বিত হামলা চালানো হয়। এতে  কয়েকজন নিহত ও আহত হন। এ হামলায় একটি ট্যাংক ধ্বংস করা হয় এবং একটি বুলডোজার ক্ষতিগ্রস্ত হয়।  প্রথম হামলার স্থানে ইসরাইলি  উদ্ধারকারী বাহিনী পৌঁছালে বিস্ফোরণ ঘটানো হয়।এর আগে হিব্রু ভাষার গণমাধ্যম গাজা উপত্যকায় একটি গুরুতর ঘটনার খবর জানিয়েছিল।হিব্রু ভাষার ‘হাদাশোট বাজমান’ চ্যানেলের প্রতিবেদনে বলা হয়, সোমবার সন্ধ্যায় গাজা সিটির আল-জালা সড়কে একটি গুরুতর ঘটনা ঘটে।গণমাধ্যমটি আরও জানায়, আহত সৈন্যদের বহনকারী সামরিক হেলিকপ্টার ইয়াকভ হাসপাতালে অবতরণ করে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরবর্তী ক্লাব বিশ্বকাপের সময় জানাল ফিফা
পরবর্তী ক্লাব বিশ্বকাপের সময় জানাল ফিফা

চলতি বছর বিশ্ব ফুটবলে বেশ সাড়া ফেলে দিয়েছিল ফিফা ক্লাব বিশ্বকাপ। ৩২টি দর নিয়ে প্রথমবারের মতো নতুন আঙ্গীকের এই টুর্নামেন্টে Read more

রাজধানীতে বৃহস্পতিবার যেসব এলাকায় মার্কেট বন্ধ
রাজধানীতে বৃহস্পতিবার যেসব এলাকায় মার্কেট বন্ধ

প্রয়োজনীয় কেনাকাটা কিংবা ঘুরতে গিয়ে যদি দেখেন ওই এলাকার মার্কেট বন্ধ, তাহলে মনটাই খারাপ হয়ে যায়। সেই সঙ্গে নষ্ট হয় Read more

ওষুধ কোম্পানিগুলো নানানভাবে অতিরিক্ত মুনাফা করছে: স্বাস্থ্য উপদেষ্টা
ওষুধ কোম্পানিগুলো নানানভাবে অতিরিক্ত মুনাফা করছে: স্বাস্থ্য উপদেষ্টা

ওষুধ কোম্পানিগুলো নানাভাবে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য ঢুকে যাচ্ছে এবং অধিক মুনাফা করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ Read more

নিউইয়র্কে ট্রাম্পের সংবর্ধনায় অধ্যাপক ইউনূস
নিউইয়র্কে ট্রাম্পের সংবর্ধনায় অধ্যাপক ইউনূস

যুক্তরাষ্ট্র সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজিত Read more

জুলাই হত্যা মামলায় মুন্সিগঞ্জের সাবেক প্যানেল মেয়র গ্রেপ্তার
জুলাই হত্যা মামলায় মুন্সিগঞ্জের সাবেক প্যানেল মেয়র গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৩ দিনমজুর হত্যা মামলার আসামী এবং মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সাগরকে (৩০) Read more

অনিশ্চয়তার মধ্যে সৌদির মেগা প্রজেক্ট ‘নিওম’
অনিশ্চয়তার মধ্যে সৌদির মেগা প্রজেক্ট ‘নিওম’

১৭০ কিলোমিটার দীর্ঘ লোহিত সাগরের উপকূলে আধুনিক শহর নির্মাণের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন এবং বিকল্প অর্থনৈতিক পথ উন্মোচনের লক্ষ্য নিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন