দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোতে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে, সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন সামনে রেখে অনেকে পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। সমাজে অস্থিরতা তৈরি করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে। এজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে।’মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।আইজিপি বলেন, ‘গত ১ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দুর্গাপূজাকে ঘিরে সারাদেশে মোট ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৫টি মামলা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে ১৯ জনকে। তবে কোনো ঘটনাই বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করতে পারেনি, সবগুলো শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি হয়েছে।’তিনি বলেন, নির্বাচনকালে ২ লাখ ৫০ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। এরই মধ্যে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী ১৫ জানুয়ারির মধ্যে শেষ হবে।আইজিপি বলেন, ‘মামলা বাণিজ্য এখনও চলছে। কোনো নিরপরাধ ব্যক্তিকে যদি আসামি করা হয় এবং তাতে পুলিশের সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’তিনি আরও বলেন, গত জুলাই-আগস্টের ঘটনায় মোট ১ হাজার ৭৬০টি মামলা হয়েছে, যার মধ্যে ৫৫টির চার্জশিট দেয়া হয়েছে। বিশেষ করে মোহাম্মদপুর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাহাড়ি হত্যার বিচারের দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ
পাহাড়ি হত্যার বিচারের দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ

ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত তিনজন সাধারণ পাহাড়ি যুবক হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর আমতলী-কুয়াকাটা মহাসড়কে সংস্কার কাজ শুরু
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর আমতলী-কুয়াকাটা মহাসড়কে সংস্কার কাজ শুরু

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বেহাল দশা নিয়ে সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ দ্রুত তৎপর হয়েছে। মহাসড়কের আমতলীসহ Read more

অবরুদ্ধ গাজায় শান্তিচুক্তি নিয়ে স্পষ্ট বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
অবরুদ্ধ গাজায় শান্তিচুক্তি নিয়ে স্পষ্ট বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব

অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির নতুন অধ্যায় শুরু হলেও জাতিসংঘ এই চুক্তির বাস্তবায়ন নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে। উভয় পক্ষ-ইসরায়েল ও হামাসকে Read more

‘আমি আমার প্রিয় নায়কের বুকে নিজেই ছুরি চালাই’
‘আমি আমার প্রিয় নায়কের বুকে নিজেই ছুরি চালাই’

সালমান শাহর অপমৃত্যু মামলা এখন রূপ নিয়েছে হত্যা মামলায়। এর পর থেকেই বেরিয়ে আসছে এ নায়কের মৃত্যু ঘিরে একের পর Read more

কালিয়াকৈরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কালিয়াকৈরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভাওমান গ্রামে পানিতে ডুবে তামিম (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৮ মে) এ হৃদয়বিদারক Read more

খেয়াঘাটের ইজারা বাতিলের দাবিতে ইউনিয়বাসীর সংবাদ সম্মেলন
খেয়াঘাটের ইজারা বাতিলের দাবিতে ইউনিয়বাসীর সংবাদ সম্মেলন

কীর্তখোলা সংলগ্ন (বেলতলা) খেয়াঘাটের ইজারা বাতিলসহ ১৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের সর্বস্তরের জনগণ। রোববার (১৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন