ভোলার চরফ্যাশন উপজেলার আহম্মেদপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ও দুলারহাট থানা শাখার বায়তুলমাল (ক্যাশিয়ার) মাওলানা ওমর ফারুকের নেতৃত্বে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের মোট ৪৫ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলমের চরফ্যাশনস্থ বাসভবনে আনুষ্ঠানিকভাবে ফুলের মালা পরিয়ে তাদেরকে অভিনন্দন জানানো হয়।যোগদান অনুষ্ঠানে নাজিম উদ্দীন আলম বলেন, ‘বিএনপির কার্যক্রমে আস্থা রেখে এবং গণতন্ত্রের পক্ষে থাকার প্রত্যয়ে আপনারা বিএনপিতে যোগদান করেছেন। এজন্য আমি আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ জানাই। আপনাদের এই যোগদান বিএনপিকে আরও শক্তিশালী করবে এবং আগামী নির্বাচনে বিএনপির বিজয়ের পথ সুগম হবে।’অন্যদিকে মাওলানা ওমর ফারুক জানান, ‘চরফ্যাশন দুলারহাট থানা এলাকায় জামায়াতের কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট ছিলাম না। বিএনপির কার্যক্রম আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হওয়ায় আমি সহ ৪৫ জন নেতাকর্মী সাবেক এমপি নাজিম উদ্দীন আলমের হাত ধরে বিএনপিতে যোগদান করেছি। দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা সবসময় বিএনপির সঙ্গে থাকব।’এসময় চরফ্যাশন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলালসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন প্রবাসী
মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন প্রবাসী

মায়ের স্বপ্ন ছিল ছেলে একদিন বড় হবে। ব্যতিক্রম কিছু করবে। ছেলে সফল হয়ে যখন বাড়ি ফিরবে তখন এলাকার মানুষ তাকে Read more

হাদির চিকিৎসা ও পরিবারের খোঁজখবর নিলেন জুবাইদা রহমান
হাদির চিকিৎসা ও পরিবারের খোঁজখবর নিলেন জুবাইদা রহমান

দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি ও Read more

বাঁশখালীতে লবণ মাঠ নিয়ে দ্বন্দ্বে দুপক্ষের সংঘর্ষ-গোলাগুলি, আহত ৩০
বাঁশখালীতে লবণ মাঠ নিয়ে দ্বন্দ্বে দুপক্ষের সংঘর্ষ-গোলাগুলি, আহত ৩০

বাঁশখালীর সরলে লবণের মাঠ নিয়ে পূর্ব বিরোধের জের ধরে হামলায় গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল Read more

জ্বিন তাড়ানোর কথা বলে কিশোরীকে ধর্ষণ, কবিরাজ গ্রেফতার
জ্বিন তাড়ানোর কথা বলে কিশোরীকে ধর্ষণ, কবিরাজ গ্রেফতার

দিনাজপুরের বিরামপুরে জিন তাড়ানোর কথা বলে এক ক্ষুদ্র-নৃগোষ্ঠী কিশোরী (১৪) কে ধর্ষণের অভিযোগ উঠেছে সুজন ইসলাম (২৭) নামে এক কবিরাজের Read more

তাইওয়ানের জলসীমায় রকেট ছুড়লো চীন
তাইওয়ানের জলসীমায় রকেট ছুড়লো চীন

তাইওয়ানের উপকূলের কাছের জলসীমার দিকে রকেট ছুড়েছে চীন। একই সঙ্গে দ্বীপটিকে অবরুদ্ধ করার মহড়ার অংশ হিসেবে নতুন উভচর যুদ্ধজাহাজ, বোমারু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন