ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় একদিনে কমপক্ষে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে ভূখণ্ডটিতে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৬৬ হাজার ৬০ জনে পৌঁছে গেছে।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের গণহত্যামূলক হামলায় গাজায় এখন পর্যন্ত অন্তত ৬৬ হাজার ৫৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে সোমবার জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালগুলোতে আরও ৫০ জনের মরদেহ আনা হয়েছে। এ সময়ে আহত হয়েছেন ১৮৪ জন। এ নিয়ে ইসরায়েলি আগ্রাসনে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৩৪৬ জনে।বিবৃতিতে বলা হয়, অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছেন, কিন্তু উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহের চেষ্টা করার সময় ইসরায়েলি সেনাদের গুলিতে আরও পাঁচ ফিলিস্তিনি নিহত এবং ৪৮ জন আহত হয়েছেন। এর ফলে গত ২৭ মে থেকে শুধু ত্রাণ সংগ্রহের সময় প্রাণ হারানো ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৭১ জনে। আহত হয়েছেন অন্তত ১৮ হাজার ৮১৭ জন।মন্ত্রণালয় জানায়, গত ১৮ মার্চ থেকে ইসরায়েল আবারও গাজায় হামলা শুরু করেছে। সেই সময় থেকে এখন পর্যন্ত ১৩ হাজার ১৮৭ জন নিহত এবং ৫৬ হাজার ৩০৫ জন আহত হয়েছেন। এর মধ্য দিয়ে জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করে তেলআবিব।এর আগে গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।গাজার যুদ্ধ চালানোয় ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতেও গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘নজরুল পুরস্কার’ পাচ্ছেন আনোয়ারুল হক ও শবনম মুশতারী
‘নজরুল পুরস্কার’ পাচ্ছেন আনোয়ারুল হক ও শবনম মুশতারী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের চর্চা, প্রসার এবং তার জীবন ও সৃষ্টি নিয়ে গবেষণায় স্বীকৃতি হিসেবে গবেষক ও অধ্যাপক Read more

টাঙ্গাইলে লোক দেখানো ‘জাতীয়’ ফল মেলা, স্টল মাত্র ৩টি!
টাঙ্গাইলে লোক দেখানো ‘জাতীয়’ ফল মেলা, স্টল মাত্র ৩টি!

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ এই স্লোগানকে সামনে রেখে দেশীয় ফলের প্রদর্শনী করতে টাঙ্গাইলে জাতীয় ফল মেলার Read more

বাঘায় সড়ক দুর্ঘটনায় আহত ২, নিহত ১
বাঘায় সড়ক দুর্ঘটনায় আহত ২, নিহত ১

রাজশাহীর বাঘা উপজেলার বানিয়াপাড়া এলাকায় একটি সনি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছে। সোমবার (১৯ মে) Read more

চকরিয়ায় দেশীয় বন্দুক ও কার্তুজসহ গ্রেফতার ১
চকরিয়ায় দেশীয় বন্দুক ও কার্তুজসহ গ্রেফতার ১

কক্সবাজারের চকরিয়ায় দেশীয় তৈরি একনলা বন্দুক ও চার রাউন্ড কার্তুজসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় Read more

ফ্লোটিলায় হামলা: ইসরাইলি কূটনৈতিক প্রতিনিধি দলকে একযোগে বহিষ্কার করল কলম্বিয়া
ফ্লোটিলায় হামলা: ইসরাইলি কূটনৈতিক প্রতিনিধি দলকে একযোগে বহিষ্কার করল কলম্বিয়া

কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রো ইসরায়েলের সম্পূর্ণ কূটনৈতিক প্রতিনিধি দলকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা দুই কলম্বিয়ান নাগরিককে ইসরাইলি Read more

গোলাপগঞ্জে শ্রমিকলীগ নেতা গ্রেফতার
গোলাপগঞ্জে শ্রমিকলীগ নেতা গ্রেফতার

সিলেটের গোলাপগঞ্জে শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল ছত্তারকে (৪৮) গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।রোববার (২০ এপ্রিল) রাতে গোলাপগঞ্জ পৌরসভার স্বরসতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন