ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠি হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ বন্ধের জন্য ২০ দফা প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে সম্মতি জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।এখন হামাসের অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছেন, হামাস যদি এ প্রস্তাব প্রত্যাখ্যান করে তাহলে ইসরায়েল গাজায় হামলার তীব্রতা বাড়াবে।অপরদিকে হামাস যদি প্রস্তাবে রাজি হয় তাহলে ৭২ ঘণ্টার মধ্যে তারা জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দেবে। এরপর হামাসকে গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে এবং সব অস্ত্র ফেলে দিয়ে নিজেদের নিরস্ত্রীকরণ করতে হবে। শুধু হামাস নয়, ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী পুরো গাজাকেই নিরস্ত্র করা হবে।ট্রাম্পের এ প্রস্তাবের জবাবে এখনো আনুষ্ঠানিক জবাব দেয়নি হামাস। সশস্ত্র এ গোষ্ঠীর এক উচ্চপদস্থ নেতা সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, তারা ট্রাম্পের প্রস্তাব লিখিত আকারে পাননি। প্রস্তাবটি পেলে এটি পর্যালোচনা করা হবে। তিনি জানিয়েছেন, গাজায় হত্যাযজ্ঞ বন্ধ, ইসরায়েলি সেনাদের গাজা থেকে পুরোপুরি প্রত্যাহার, যুদ্ধ পুরোপুরি বন্ধ এবং ফিলিস্তিনিদের স্বার্থ সুরক্ষিত করে এমন যেকোনো প্রস্তাবে তারা রাজি। তবে অস্ত্র সমর্পণের ক্ষেত্রে তারা রাজি নন। তিনি বলেছেন, ‘যতদিন ইসরায়েলি দখলদারিত্ব থাকবে ততদিন এই অস্ত্র তাদের কাছে আপসহীন।’তিনি আরও বলেছেন, ‘অস্ত্রের বিষয়টি নিয়ে তখনই আলোচনা করা যাবে যখন এমন একটি কাঠামো তৈরি হবে, যেটি নিশ্চয়তা দেবে ১৭৬৭ সালের সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে।’সূত্র : বিবিসিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারাগঞ্জে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর
তারাগঞ্জে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর

সারাদেশের ন্যায় রংপুরের তারাগঞ্জ উপজেলায়ও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভূমিহীন ও গৃহহীন মানুষদের জন্য সরকারি আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে দেশের Read more

খোকন হত্যাকাণ্ডে তিন আসামি গ্রেপ্তার
খোকন হত্যাকাণ্ডে তিন আসামি গ্রেপ্তার

শরীয়তপুরের ডামুড্যায় ওষুধ ব্যবসায়ী ও বিকাশ এজেন্ট খোকন চন্দ্র দাসকে (৫০) ছুরিকাঘাতের পর শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যার ঘটনায় Read more

তিন রাজ্যে ‘রেড এলার্ট’ জারি করল ভারত
তিন রাজ্যে ‘রেড এলার্ট’ জারি করল ভারত

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে ভারতের ত্রিপুরা, মিজোরাম ও আসামে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)।সতর্কবার্তায় বলা Read more

মির্জাপুর ক্যাডেট কলেজ এইচএসসিতে শতভাগ জিপিএ-৫
মির্জাপুর ক্যাডেট কলেজ এইচএসসিতে শতভাগ জিপিএ-৫

টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে এবারের এইচএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ পেয়েছে। এবছর এই ক্যাডেট কলেজ থেকে ৪৬ Read more

শ্রীনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শনে শিল্প উপদেষ্টা
শ্রীনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শনে শিল্প উপদেষ্টা

মুন্সীগঞ্জের শ্রীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।শুক্রবার (১৬ মে) দুপুর Read more

ভারতে বোমা হামলার হুমকির অভিযোগে জ্যোতিষী আটক
ভারতে বোমা হামলার হুমকির অভিযোগে জ্যোতিষী আটক

ভারতের মুম্বাইয়ে বোমা হামলায় কাঁপিয়ে দেওয়ার হুমকি আসে দেশটির ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই হুমকির পর মুম্বাইকে নিরাপত্তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন